ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফিলিস্তিনে ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বললেন জাতিসংঘের বিশেষ দূত প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন মেসির বিদায় হবে আর্জেন্টিনায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ আল-আকসা মসজিদে ঢুকে চার সহস্রাধিক ইসরায়েলির তাণ্ডব শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের প্রতি সিলেটে ছাত্র সমাজের পূর্ণ সংহতি যুক্তরাজ্যে মোল্লারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মখন মিয়ার পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু

যুক্তরাজ্যে ইটিএ (ETA) ফি আরও ২৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনা সরকারের

  • আপডেট সময় ১০:০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক:  যুক্তরাজ্য সরকার তাদের ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ফি আরও ২৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে। এ প্রস্তাব কার্যকর হলে ইটিএ-এর ফি বর্তমান ১৬ পাউন্ড থেকে বেড়ে ২০ পাউন্ডে দাঁড়াবে।

২০২৩ সাল থেকে যুক্তরাজ্যে ভ্রমণের জন্য যেসব দেশের নাগরিকদের ভিসার প্রয়োজন নেই, তাদের জন্য ইটিএ বাধ্যতামূলক করা হয়েছে। এর আওতায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর নাগরিকদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, হংকং ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের ভ্রমণকারীরা অন্তর্ভুক্ত।

গত বছর যুক্তরাজ্য সরকার ইটিএ ফি ৬০ শতাংশ বাড়িয়ে ১০ পাউন্ড থেকে ১৬ পাউন্ড নির্ধারণ করে, যা ২০২৫ সালের এপ্রিল মাস থেকে কার্যকর হয়।

হোম অফিসের এক ব্রিফিংয়ে জানানো হয়েছে, সরকার ইটিএ ফি আরও ৪ পাউন্ড বাড়িয়ে ২০ পাউন্ড করার পরিকল্পনা করছে। তবে এই পরিবর্তন কার্যকরের নির্দিষ্ট কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি। প্রস্তাবিত এই ফি বৃদ্ধির জন্য সংসদের অনুমোদন প্রয়োজন হবে।

হোম অফিস এক বিবৃতিতে জানায়, “আমাদের সব ফি’র মতোই ইটিএ-এর খরচ নিয়মিত পর্যালোচনার আওতায় রাখা হয়। ভবিষ্যতে ইটিএ ফি ২০ পাউন্ডে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। যথাসময়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।”

ইটিএ-এর মাধ্যমে একজন ভ্রমণকারী দুই বছরের মধ্যে একাধিকবার যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত অবস্থান করতে পারবেন, অথবা পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত এই ব্যবস্থার প্রথম দুই বছরে মোট ১ কোটি ৯৬ লাখ ইটিএ অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন একটি নিয়ম কার্যকর হচ্ছে, যার আওতায় ইটিএ ছাড়া যোগ্য কোনো ভ্রমণকারীকে যুক্তরাজ্যগামী পরিবহনে ওঠার অনুমতি দেওয়া হবে না।

যুক্তরাজ্যের বিমানবন্দরে ট্রানজিট যাত্রীদের ক্ষেত্রেও ইটিএ প্রয়োজন হবে, যদি তারা যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ন্ত্রণ অতিক্রম করেন। তবে লন্ডন হিথ্রো ও ম্যানচেস্টার বিমানবন্দরে যুক্তরাজ্যের সীমান্ত অতিক্রম না করে ট্রানজিট করলে ইটিএ লাগবে না।

এছাড়া, যেসব ভ্রমণকারী ইটিএ-এর যোগ্য নন, তাদের জন্য দুই বছরের ভিজিটর ভিসার ফি ৪৭৫ পাউন্ড থেকে বাড়িয়ে ৫০৬ পাউন্ড করার পরিকল্পনাও করেছে যুক্তরাজ্য সরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফিলিস্তিনে ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বললেন জাতিসংঘের বিশেষ দূত

যুক্তরাজ্যে ইটিএ (ETA) ফি আরও ২৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনা সরকারের

আপডেট সময় ১০:০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬