ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

আদালতের নির্দেশে গুগলকে ৫৫ কোটি ডলার জরিমানা করেছে ফ্রান্স

  • আপডেট সময় ০৪:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৪৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ কর ফাঁকির মামলায় গুগলকে ৫৫ কোটি ডলার জরিমানা করেছে ফ্রান্স। কর দেয়ার মতো প্রতিষ্ঠানগুলো ঠিকমতো হিসাব দিচ্ছে কিনা, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ফরাসি কর্মকর্তারা। সময় টিভি

এ ব্যাপারে গুগলের মুখপাত্র বলেন, আমরা ফ্রান্সে কর ও প্রাসঙ্গিক সব মামলা মীমাংসা করেছি, যা অনেক বছর ধরে চলে আসছিলো। ওই মুখপাত্রের বরাতে প্রযুক্তি সাইট ভার্জ থেকে জানা যায়, মামলার মীমাংসায় ফরাসি আদালতের নির্দেশে ৫০ কোটি ইউরো জরিমানা দেয়া হবে এবং বাড়তি আরো ৪৬ কোটি ৫০ লাখ ইউরো কর দিতে আমরা রাজি। যা আমাদের আর্থিক প্রতিবেদনে যোগ করা হবে।
গুগলের মতো প্রতিষ্ঠানের জন্য এই জরিমানার অঙ্ক সামান্য। চলতি মাসের শুরুতেই ইউটিউবের মাধ্যমে শিশুদের ডিজিটাল গোপনীয়তা নীতিমালা ভঙ্গে গুগলকে আরো ১৭ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন। ইউরোপিয়ান ইউনিয়ন প্রযুক্তি খাতের জন্য যে নীতিমালা প্রণয়ন করেছে অনেকেই সেটাকে আগ্রাসী বলছেন। বিশেষভাবে ফ্রান্স চলতি গ্রীষ্মের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে কর বাড়ানোর প্রস্তাব করেছে। এতে ফেসবুক এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিপাকে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট

আদালতের নির্দেশে গুগলকে ৫৫ কোটি ডলার জরিমানা করেছে ফ্রান্স

আপডেট সময় ০৪:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯