ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাই নদীর পাড়ে -মমতাজ তপন

  • আপডেট সময় ০৭:১৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

 

ঝিনাই নদীর বুকের মাঝে
বসলো বোশেখ মেলা
হরেকরকম পুতুল আছে
কাটবে সাঁঝের বেলা।

কাঁচের চুড়ির রিনিঝিনি
পরবে খুকী সোনা,
কালো চুলে বাঁধবে ফিতে
তারই স্বপ্ন বোনা।

বিন্নি ধানের খই ফুটেছে
সারা মেলা জুড়ে
বাহারি সব হাতি-ঘোড়া
খেলনা হয়ে ঘুরে।

কেনাবেচার ধুম লেগেছে
ঝিনাই নদীর পাড়ে
নাচে গানে ঢোলের তালে
খুকির নজর কাড়ে।

 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে

ঝিনাই নদীর পাড়ে -মমতাজ তপন

আপডেট সময় ০৭:১৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

 

ঝিনাই নদীর বুকের মাঝে
বসলো বোশেখ মেলা
হরেকরকম পুতুল আছে
কাটবে সাঁঝের বেলা।

কাঁচের চুড়ির রিনিঝিনি
পরবে খুকী সোনা,
কালো চুলে বাঁধবে ফিতে
তারই স্বপ্ন বোনা।

বিন্নি ধানের খই ফুটেছে
সারা মেলা জুড়ে
বাহারি সব হাতি-ঘোড়া
খেলনা হয়ে ঘুরে।

কেনাবেচার ধুম লেগেছে
ঝিনাই নদীর পাড়ে
নাচে গানে ঢোলের তালে
খুকির নজর কাড়ে।