ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফিরল ফ্রান্স

  • আপডেট সময় ০২:৪০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

চলমান ফুটবল বিশ্বকাপে দারুণ ছন্দে আছে ফ্রান্স ফুটবল দল। টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অব ৩২-এ ওঠে গত আসরের ফাইনালিস্টরা। আর শেষ ষোলোতে ওঠার লড়াইয়েও কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলেরা খেলেছেন দাপটের সঙ্গে। সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে রাউন্ড অব সিক্সটিনে উঠে গেছে ফরাসিরা।

আর এই জয়ের পরপরই সুখবর পেয়েছেন দিদিয়ের দেশমের শিষ্যরা। দুই ধাপ ফিফা এগিয়ে র‌্যাংকিংয়ের এক নম্বরে উঠে এসেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও অফিসিয়ালি র‌্যাংকিং প্রকাশ করেনি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

র‌্যাংকিংয়ের তিন নম্বরে থেকে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ফ্রান্স। তখন তাদের রেটিং পয়েন্ট ছিল ১৮৭০.৭০। সে সময় শীর্ষে ছিল আর্জেন্টিনা, দুইয়ে স্পেন। তাদের যথাক্রমে রেটিং পয়েন্ট ছিল ১৮৭৭.২৭ এবং ১৮৭৪.৭১।

গ্রুপ পর্ব ও রাউন্ড অব ৩২ মিলিয়ে মোট চারটি ম্যাচ জিতেছে ফ্রান্স। এই চার ম্যাচে তারা অর্জন করেছে মোট ৪৫.৫৪ রেটিং পয়েন্ট। ফলে তাদের মোট রেটিং পয়েন্ট সংখ্যা এখন ১৯১৬.২৪। এদিকে দুই নম্বরে থাকা আর্জেন্টিনার বর্তমান রেটিং পয়েন্ট ১৯০৭.৪০। আর ১৮৭৯.৫৮ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের তিন নম্বরে অবস্থান স্পেনের।

এদিকে চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। এক ধাপ করে এগিয়ে পাঁচ, ছয় ও সাত নম্বরে যথাক্রমে আছে ব্রাজিল, মরক্কো ও নেদারল্যান্ডস। আর তিন ধাপ পিছিয়ে রোনালদোর পর্তুগালের অবস্থান আট নম্বরে। পাঁচ ধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছে মেক্সিকো। আর বেলজিয়ামের অবস্থান দশ নম্বরে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন–ফ্রান্স

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফিরল ফ্রান্স

আপডেট সময় ০২:৪০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬