ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৮

  • আপডেট সময় ০৮:১৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯
  • ৩৯৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেস ট্রেন ব্রিজ থেকে লাইনচ্যূত হয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জন হয়েছে।

রবিবার রাত পৌণে ২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ তথ্য জানিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। এছাড়া দুইশতাধিক যাত্রী আহত হয়েছে বলে জানান তিনি।

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্ত:নগর উপবন এক্সপ্রেস এ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। রবিবার রাত পৌণে ১২টার দিকে ট্রেনটির দুটি বগি লাইনচ্যূত হয়ে খালে পড়ে যায় এবং একটি বগি উল্টে যায়।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশন থেকে ২০০ মিটার দুরে কালা মিয়া বাজার সংলগ্ন একটি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তর ধর্ম হচ্ছে ইসলাম

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৮

আপডেট সময় ০৮:১৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯