ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে বিসিবি নির্বাচন আজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন সিলেটের আব্দুল কাইয়ুম ফ্রান্সসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা আজারবাইজানে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য ফাঁস পাকিস্তানে তিন সন্তানের সামনে ফরাসি পর্যটককে গণধর্ষণ, ২ আসামির মৃত্যুদণ্ড বহাল বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত তোফায়েল আহমেদ মারা গেছেন

নাসার ওয়েবসাইটে বানান ভুল ধরল ৮ বছরের শিশু!

  • আপডেট সময় ০১:২৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

মহাকাশপ্রেমী এক আট বছরের শিশুর চোখে ধরা পড়া ছোট্ট একটি বানান ভুল এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল আলোচনায় পরিণত হয়েছে। শিশুটি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে একটি ভুল বানান খুঁজে পায়। পরে তার বাবা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (আগের নাম টুইটার) পোস্ট করলে নাসার পক্ষ থেকে আসে চমৎকার ও রসিক এক জবাব।

শিশুটির বাবা @musaratali হ্যান্ডেল ব্যবহার করে লিখেন, ‘আমার ৮ বছরের ছেলে নাসার ওয়েবসাইটে একটি বানান ভুল ধরেছে।

সে বলছে এটি একটি ‘গুরুত্বপূর্ণ মিশন আপডেট’। ’

এর জবাবে নাসা লিখে, ‘ওহ! আমাদের জানানোর জন্য ধন্যবাদ। হারিয়ে যাওয়া অক্ষরটি আনতে আমরা রওনা হয়েছি। ’ এই মজার প্রতিক্রিয়া মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

পরে শিশুটির বাবা আরও এক পোস্টে জানান, নাসার জবাবে তার ছেলে ভীষণ আনন্দিত হবে। কারণ সে রকেট উৎক্ষেপণ নিয়ে খুবই আগ্রহী এবং ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখে। মজার ছলে তিনি বলেন, ছেলে নিজেকে ‘উল্টোভাবে উড়তে পারা মহাকাশচারী’ (upside-down astronaut) ভাবতে পছন্দ করে।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী বিভিন্ন ওয়েবসাইটে খুঁজে পাওয়া ভুল শেয়ার করেন।

কেউ কেউ শিশুটির তীক্ষ্ণ দৃষ্টি ও কৌতূহলের প্রশংসা করেছেন। একজন লেখেন, ‘আজ সে বানান ঠিক করছে, কাল হয়তো মঙ্গল গ্রহে বসতি পরিচালনা করবে। ’আরেকজন বলেন, এই শিশুর কৌতূহলই তাকে অনেক দূর নিয়ে যাবে। অনেকেই মনে করছেন, ছোটবেলা থেকেই এমন মনোযোগ ও আগ্রহ ভবিষ্যতে শিশুটিকে বড় কিছু অর্জনে সাহায্য করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান

নাসার ওয়েবসাইটে বানান ভুল ধরল ৮ বছরের শিশু!

আপডেট সময় ০১:২৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬