ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে বিসিবি নির্বাচন আজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন সিলেটের আব্দুল কাইয়ুম ফ্রান্সসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা আজারবাইজানে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য ফাঁস পাকিস্তানে তিন সন্তানের সামনে ফরাসি পর্যটককে গণধর্ষণ, ২ আসামির মৃত্যুদণ্ড বহাল বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত তোফায়েল আহমেদ মারা গেছেন

বহুল প্রত্যাশিত সংসদ অধিবেশন বসছে আগামীকাল

  • আপডেট সময় ০৭:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী কাল বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে শুরু হচ্ছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন।

বাংলাদেশের সকল গণমাধ্যমে এই সংবাদটি গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। দৈনিক মানব জমিন তাদের প্রতিবেদনে বলেছে, বহু চ্যালেঞ্জ আর প্রত্যাশার ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু হচ্ছে আজ। ’২৪-এর গণ-অভ্যুত্থানের পথ ধরে দৃষ্টান্ত স্থাপন করা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ও বিরোধী দলের আসল পরীক্ষা শুরু হচ্ছে আজ। গণ-অভ্যুত্থানে জীবনবাজি রাখা ছাত্র-জনতার প্রত্যাশিত জবাবদিহিমূলক কার্যকর সংসদ পরিচালনার কঠিন চ্যালেঞ্জ নিয়েই সংসদ নেতা হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব শুরু করছেন  প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে বিরল নজির তৈরি করে যাত্রা শুরু করা তারেক রহমান জাতীয় সংসদের ভবিষ্যৎ রাজনীতির জন্য নজির তৈরি করতে চান বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা। একইসঙ্গে গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে বিপুল সমর্থন নিয়ে বিজয়ী হওয়া সরকারি দল বিএনপি ও সমমনা জোটের এমপিদের সামনেও জনপ্রত্যাশা পূরণের বিশাল এক চ্যালেঞ্জ। সরকার এবং সরকারি দলের এমপিদের জবাবদিহিতা নিশ্চিতের বড় চ্যালেঞ্জ নিয়ে প্রথমবারের মতো বিরোধী দলের দায়িত্ব গ্রহণ করছে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন জোট। জামায়াতের আমীর হিসেবে প্রথমবার বিরোধী দলের নেতার আসনে কার্যক্রম শুরু করছেন ডা. শফিকুর রহমান। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের হাতে তৈরি জুলাই সনদ বাস্তবায়নে সরকারি ও বিরোধী দল যে অঙ্গীকার করেছে তা পূরণের পর্বও শুরু হচ্ছে আজ থেকে। আজ থেকে যাত্রা শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের মেয়াদকাল হবে আগামী ২০৩১ সালের মার্চ পর্যন্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান

বহুল প্রত্যাশিত সংসদ অধিবেশন বসছে আগামীকাল

আপডেট সময় ০৭:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬