ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস প্যারিসের লাখুর্নভে বিস্ফোরণে নিহত নাহিল এর জানাজা ও দাফন সম্পন্ন পর্তুগালে বদলে গেল রেসিডেন্সের নিয়ম ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড জ্বালানি তেলের দাম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের বিতর্কিত মন্তব্য চুক্তিতে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকছেন তালহা পবিত্র মক্কা নগরীসহ ৩ অঞ্চলে জরুরি সতর্কতা জারি সৌদির

বাংলাদেশ দূতাবাস, প্যারিসে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত

  • আপডেট সময় ০৬:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
  • ১৮৬ বার পড়া হয়েছে

ডেস্কঃ যথাযথ মর্যাদা এবং শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস, প্যারিস আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২০ উদযাপন করে। অনুষ্ঠানের শুরুতে মান্যবর রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন দূতাবাসের সকল কর্মকর্তা- কর্মচারীর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর তিনি জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর পবিত্র কুরআন ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয় এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত ও বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া, দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী , মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ ও তাঁর কর্মময় সংগ্রামী জীবনের উপর আলোচনা করেন । তিনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে বাংলাদেশে এবং দূতাবাস কর্তৃক গৃহীত ও গ্রহীতব্য বিভিন্ন পদক্ষেপ, আয়োজনের কথা উল্লেখ করে বলেন, পুরো বিশ্বের পাশাপাশি ফ্রান্স ও এখন করোনা ভাইরাস মোকাবিলায় এক কঠিন সময় অতিবাহিত করছে। এ সংকটকালে জনসমাগমের উপর বিধিনিষেধ এবং প্রবাসীদের সুরক্ষার স্বার্থে দূতাবাস সকল অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ সংকট থেকেও উত্তরণ ঘটবে। প্রবাসীদের সাথে নিয়ে প্যারিসে ও ইউনেস্কো সদর দপ্তরে বিভিন্ন আয়োজনে মুজিববর্ষ যথাযথ আড়ম্বরে পালন করতে দূতাবাস সক্ষম হবে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায়, জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ গঠনে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, আজকের শিশুকিশোররা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তাদেরও ভবিষ্যতে কাজ করতে হবে। উল্লেখ্য, স্বাগতিক দেশের নির্দেশনা অনুযায়ী, দূতাবাসের পূর্ব নির্ধারিত সেমিনার ও শিশু কিশোর উৎসব স্থগিত করে ঘরোয়া আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে জাপানের চলচ্চিত্র পরিচালক নাগিসা ওশিমা পরিচালিত প্রামাণ্যচিত্র ‘Rahman: Father of Bengal’ প্রদর্শিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours

বাংলাদেশ দূতাবাস, প্যারিসে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত

আপডেট সময় ০৬:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০