ঢাকা ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সলিমুল্লাহ খানকে ঘিরে বিতর্ক: সমালোচনা, প্রতিহিংসা নাকি পারশ্রীকাতরতা? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের মধ্যপ্রাচ্য থেকে ‘শার্ল দ্য গল’ ফিরিয়ে নিল ফ্রান্স ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩ হাজার ফ্রান্সে এসি কিনতে হুড়োহুড়ি, পুলিশ মোতায়েন সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স! ইতালিতে তিন বাংলাদেশি খুন: প্রধান সন্দেহভাজন শাহাদাত, মোটিভ নিয়ে চলছে তদন্ত আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফিরল ফ্রান্স ফ্রান্স বিএনপি’র প্রতিনিধি দল একান্ত সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের স্বার্থে সহযোগিতার আশ্বাস হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এডভোকেট মাসুদ করিম আখঞ্জীকে ৩ গ্রামবাসীর সংবর্ধনা

বিমানের প্রথম ড্রীম লাইনার আসছে কাল

  • আপডেট সময় ০৪:২৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮
  • ৫৬৮ বার পড়া হয়েছে

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হতে যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত নতুন বোয়িং ৭৮৭ ড্রীম লাইনার উড়োজাহাজ। আগামিকাল রোববার বিকালে এটি শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। এ উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাড়ালো ১৫ টি। দেশে পৌছার পর ড্রীমলাইনারকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হবে। এর আগে বিমানটি দেশে আনতে গত বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিয়াটলে বোয়িং কোম্পানির এভারেট ডেলিভারি ও অপারেশন্স সেন্টারে যান। এর মধ্যে বিমান বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় থাকা ৭৮৭ ড্রীম লাইনার উড়োজাহাজের নাম দেয়া হয়েছে আকাশবীণা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, আগামী ১ লা সেপ্টেম্বর ড্রিমলাইনারের প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন রাতে ঢাকা থেকে কুয়ালালামপুরে যাবে বিমানটি। ড্রিমলাইনার দিয়ে প্রাথমিকভাবে ঢাকা- সিঙ্গাপুর ও ঢাকা- মালয়েশিয়া রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সলিমুল্লাহ খানকে ঘিরে বিতর্ক: সমালোচনা, প্রতিহিংসা নাকি পারশ্রীকাতরতা?

বিমানের প্রথম ড্রীম লাইনার আসছে কাল

আপডেট সময় ০৪:২৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮