ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ ২৯ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মানবে এয়ার ফ্রান্স গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন জোরালো, সমর্থনে রাজপথে হাজারো মানুষ বঙ্গবন্ধুকে নিয়ে ইউরোপে নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র, শুটিং শুরু ১৯ অক্টোবর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় যেসব আ. লীগ নেতার নাম আলোচনায় আট মাসে বিদেশে গেছেন সাড়ে ৪ লাখ কর্মী সরকারবিরোধী চক্রান্ত : সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সৌদিতে বাংলাদেশিদের ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ইইউর বিভিন্ন দেশে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি কোম্পানির সামরিক চালান আটকে দিলেন কর্মীরা

বিশ্বজুড়ে ঈদুল আজহার তারিখ ঘোষণা— কোন কোন দেশে কবে?

  • আপডেট সময় ০৩:১৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখা গেছে হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাসের চাঁদ। চাঁদ দেখার ওপর ভিত্তি করে পবিত্র ঈদুল আজহা ও আরাফা দিবসের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। চাঁদ দেখার ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যসহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসছে ঈদুল আজহার আনুষ্ঠানিক ঘোষণা। আজ সোমবার (১৮ মে) বাংলাদেশও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত ও পাকিস্তানসহ বেশিরভাগ দেশ আগামী ২৭ মে বুধবার কুরবানি পালন করবে। এর আগে ২৬ মে মঙ্গলবার পালিত হবে পবিত্র হজ বা আরাফা দিবস।
এখন পর্যন্ত প্রাপ্ত ঘোষণা অনুযায়ী দেশভিত্তিক তালিকা নিচে দেওয়া হলো—
সৌদি আরব
সৌদি আরবের রাজকীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, আগামী ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সেই হিসেবে ২৬ মে মঙ্গলবার অনুষ্ঠিত হবে পবিত্র হজ।
সংযুক্ত আরব আমিরাত ও ওমান
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান ২৭ মে বুধবার ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে।
পাকিস্তান ও ভারত
দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের পক্ষ থেকেও ২৭ মে বুধবার ঈদ পালনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে।
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও তুরস্ক
মুসলিম প্রধান দেশ হিসেবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং তুরস্কেও আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া তিউনিসিয়াও একই দিনে ঈদ পালন করবে।
ব্রুনাইয়ে ঈদুল আজহা ২৮ মে
এদিকে ব্রুনাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল আজহা একদিন পিছিয়ে আগামী ২৮ মে বৃহস্পতিবার উদযাপিত হবে। দেশটিতে আরাফা দিবস পালিত হবে ২৭ মে বুধবার।
বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে
বাংলাদেশের আকাশে আজ সোমবার (১৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বাংলাদেশসহ ২৯ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মানবে এয়ার ফ্রান্স

বিশ্বজুড়ে ঈদুল আজহার তারিখ ঘোষণা— কোন কোন দেশে কবে?

আপডেট সময় ০৩:১৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬