ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ লিবিয়া থেকে মৃত্যুপথে ইউরোপ, ঝুঁকিপূর্ণ যাত্রায় শীর্ষে বাংলাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয় যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা দাবানলের সঙ্গে লড়ছে ফ্রান্স-স্পেন সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন–ফ্রান্স ফিলিস্তিনে ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বললেন জাতিসংঘের বিশেষ দূত প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

বৃটেনে করোনার চিকিৎসায় নতুন ওষুধের পরীক্ষা শুরু

  • আপডেট সময় ০৮:৫৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
  • ৩৩০ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের (কভিড-১৯) চিকিৎসায় বৃটিশ বিজ্ঞানীদের তৈরি নতুন একটি ওষুধের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। ইংল্যান্ডের ইউনিভার্সিটি হসপিটাল সাউথাম্পটনে ৭৫ জন স্বেচ্ছাসেবীর উপর এর পরীক্ষা চালানো হচ্ছে। ওষুধটি তৈরি করেছে বৃটিশ বায়ো-টেক প্রতিষ্ঠান সিনাইরগেন। ভাইরাল সংক্রমণের শিকার হলে তার বিরুদ্ধে মানব দেহে ‘ইন্টারফেরন বেটা’ নামের একধরণের প্রোটিন তৈরি হয়। সিনাইরগেন ওই প্রোটিন ব্যবহার করে ওষুধটি তৈরি করেছে। আগামী জুনের শেষের দিকে এর পরীক্ষার ফলাফল পাওয়া যাবে বলে প্রত্যাশা করছেন গবেষকরা। এ খবর দিয়েছে বিবিসি।

এখন পর্যন্ত বিশ্বজুড়ে সরকারি হিসাবে, করোনা ভাইরাসের ছোবলে প্রাণ গেছে অন্তত ২ লাখ ৪৭ হাজার ৯৭১ জনের।

প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আক্রান্ত হয়েছেন ৩৫ লাখের বেশি। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ৩৩ হাজার মানুষ। প্রতিদিন হাজারে হাজারে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। কিছু দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে, অন্যদিকে কিছু দেশে সংক্রমণ সবে বিকশিত হতে শুরু করেছে। এখনো পর্যন্ত করোনার কোনো স্বীকৃত কার্যকরী চিকিৎসা, টিকা বা ওষুধ নেই। বিশ্বজুড়ে শতাধিক বিজ্ঞানীর দল টিকা ও ওষুধ তৈরির চেষ্টা করছেন। কিছু সম্ভাব্য টিকার মানব দেহে পরীক্ষাও শুরু হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে কোনো টিকা বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রস্তুত হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
সিনাইরগেনের নির্বাহী পরিচালক রিচার্ড মার্সডেন বলেন, ইন্টারফেরন বেটা হচ্ছে যেকোনো ভাইরাসের বিরুদ্ধে আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার শুরুর সারির অংশ। তিনি বলেন, করোনা ভাইরাস আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়ানোর জন্য এই প্রোটিনটির উৎপাদন বিঘ্নিত করে।

মার্ডসেন বলেন, সিনাইরগেনের ওষুধটি করোনা ভাইরাস আমাদের দেহের যে অংশে অবস্থান করে ঠিক সেখানে এই ইন্টারফেরন বেটা পৌঁছে দেয়। বিজ্ঞানীর প্রত্যাশা, দেহের ভাইরাস আক্রান্ত অংশে এই প্রোটিন সরাসরি সরবরাহ করায় দুর্বল রোগীদের দেহে শক্তিশালী ভাইরাস-বিরোধী ব্যবস্থা তৈরি হবে। ইতিমধ্যে সিনাইরগেনের ওষুধটি এজমা ও অন্যান্য জটিল ফুসফুস-সংক্রান্ত রোগে আক্রান্ত রোগীদের দেহে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে কার্যকরী প্রমাণিত হয়েছে। তবী কভিড-১৯ সারাতে এর কার্যকারিতা কঠোর ক্লিনিক্যাল পরীক্ষার আগে নিশ্চিত হওয়া যাবে না।

সিনাইরগেনের ওষুধটির পরীক্ষা করোনার সম্ভাব্য টিক বা ওষুধ খুঁজতে বৃটিশ সরকারের নেয়া এক কর্মসূচির অংশ। করোনার চিকিৎসায় নতুন ওষুধ তৈরির গতি বৃদ্ধির জন্য দ্য একর্ড প্রোগ্রাম হিসেবে পরিচিত ওই কর্মসূচি চালু করা হয়েছে। কর্মসূচিটির আওতায়, সিনাইরগেনের ওষুধটির পাশাপাশি আরো ৬টি ওষুধ নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩

বৃটেনে করোনার চিকিৎসায় নতুন ওষুধের পরীক্ষা শুরু

আপডেট সময় ০৮:৫৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০