ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিলেট-ম্যানচেস্টার রুটে আবারও চালু হচ্ছে বিমানের ফ্লাইট, শুরু হয়েছে টিকিট বিক্রি ঝিনাই নদীর পাড়ে -মমতাজ তপন ধাতব দ্বৈততার মূল্য-ভ্রান্তি মেশকাতুন নাহার গণিত ও বিজ্ঞান শিক্ষায় নারীর পিছিয়ে থাকা: একঅদৃশ্য সংকট অহংকারের অদৃশ্য ভুঁড়ি ও নিঃসঙ্গতার নীরব জ্যামিতি ব্রেক্সিট-পরবর্তী নিয়মে কিছু ক্ষেত্রে ইইউ নাগরিকদের আবাসিক অধিকার বাতিল শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ নিষিদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউকে ওয়েলস আওয়ামী লীগ নবকন্ঠ ক্ষুদে ফুটবল টুর্নামেন্টে ফ্রান্স টাইগারকে হারিয়ে ফ্রান্স লায়ন বিজয়ী ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ  নিয়ে এরদোয়ানের সঙ্গে ম্যাক্রোঁর আলোচনা

ভারতে কোন অবৈধ বাংলাদেশি নেই: ভয়েস অব আমেরিকাকে প্রধানমন্ত্রী

  • আপডেট সময় ০১:০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮
  • ২৯৫ বার পড়া হয়েছে

ভারতে কোন অবৈধ বাংলাদেশি থাকার খবর ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরনের খবর উড়িয়ে দিয়ে তিনি বলেন, এটা তাদের পলিটিক্স। শেখ হাসিনা বলেন, আমি তো মনে করি না যে, আমাদের কোনো অবৈধ বাংলাদেশি সেখানে আছে। আমাদের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট মজবুত; তারা সেখানে গিয়ে কেন অবৈধ হবে?’
গত শনিবার আমেরিকায় ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বিষয়টি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ভারতের প্রধানমন্ত্রী বলেছেন কাউকে ফেরত পাঠানোর চিন্তা তাদের নেই।
দেশের নির্বাচন কমিশন মুক্ত ও স্বাধীন একটি প্রতিষ্ঠান বলে দাবি করেন শেখ হাসিনা। দেশে একটি স্বচ্ছ সুন্দর নির্বাচন অনুষ্ঠান হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঋণ খেলাপির সংখ্যা বৃদ্ধি নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশে ঋণ খেলাপির সংস্কৃতি চালু করেছিলেন সেনাশাসক জিয়াউর রহমান।
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে ভয়েস অব আমেরিকা প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেয়। প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকারে দেশের নির্বাচন ব্যবস্থা, অর্থনীতি, উন্নয়ন, বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক এসব বিষয় উঠে আসে।
সাক্ষাতকারে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সঠিক পরিকল্পনায় এগিয়ে চলছে বাংলাদেশের অর্থনীতি। জিডিপির প্রবৃদ্ধি আজ সাড়ে ৭ শতাংশ ছাড়িয়ে গেছে। দেশের অর্থনীতি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে।
ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যত রকমের সুযোগ দেওয়ার, আমরা তাদের সেক্টরকে দিয়ে দিচ্ছি। তবে কাজ করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো যে কথাগুলো আসে, হ্যাঁ সে সমস্যা হয়তো থাকতে পারে। কিন্তু সেই সমস্যা কি আমার অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারছে? তা তো পারছে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সিলেট-ম্যানচেস্টার রুটে আবারও চালু হচ্ছে বিমানের ফ্লাইট, শুরু হয়েছে টিকিট বিক্রি

ভারতে কোন অবৈধ বাংলাদেশি নেই: ভয়েস অব আমেরিকাকে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮