ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

সিরিয়া সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট, হোটেলের কাছে ভয়াবহ বিস্ফোরণ

  • আপডেট সময় ১২:০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই রাজধানী দামেস্কে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার পর্যটন মন্ত্রণালয় এবং ম্যাক্রোঁর থাকার জন্য নির্ধারিত হোটেলের কাছাকাছি এলাকায় বিস্ফোরণগুলো ঘটে। এতে শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর দামেস্কের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে বর্তমানে দামেস্কে অবস্থান করছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ জানিয়েছে, বিস্ফোরণের সময় ম্যাক্রোঁ প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে পথে ছিলেন। তবে তিনি বিস্ফোরণের শব্দ শোনেননি এবং তাঁর সফরসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

আল জাজিরার সংবাদদাতা ওবাইদা হিতো জানিয়েছেন, বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং আশপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়।

তবে প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশের পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।উল্লেখ্য, গত সপ্তাহেও মধ্য দামেস্কের একটি ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং ২০ জন আহত হয়েছিলেন। নতুন এই বিস্ফোরণের ঘটনায় সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন

সিরিয়া সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট, হোটেলের কাছে ভয়াবহ বিস্ফোরণ

আপডেট সময় ১২:০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬