ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ এক বছরে রেকর্ড সংখ্যক আমেরিকান ব্রিটিশ নাগরিকত্ব আবেদন করেছেন সাংবাদিকদের সম্মানে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল ফ্যামিলি কার্ড বাস্তবায়নে জোর তৎপরতা, মার্চে উদ্বোধন

রুশ কভিড পরীক্ষায় ম্যাক্রোঁর অসম্মতি, করমর্দন ছাড়াই আলোচনা হয় লম্বা টেবিলে

  • আপডেট সময় ০৬:০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
  • ২৯১ বার পড়া হয়েছে

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাম্প্রতিক রুশ সফরের দিকে নজর ছিল সমগ্র বিশ্বের। চলমান ইউক্রেন সংকট সমাধানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি। এ জন্য মস্কোতে উড়ে যান ম্যাক্রন। কিন্তু সেখানে তাকে পুতিনের কাছে ঘেষতে দেয়া হয়নি। এমনকি দুই নেতা নিজেদের মধ্যে হাতও মেলাননি। দুজন যেই টেবিলে বসে আলোচনা করেছেন তা ছিল ৪ মিটার দীর্ঘ। এর দুই প্রান্তে বসে আলোচনা করেন দুই নেতা। কিন্তু কেনো পুতিনের সঙ্গে ম্যাক্রনকে এই দূরত্ব বজায় রাখতে হয়েছিল?

বৃটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, রাশিয়ার নিয়ম অনুযায়ী সে দেশে পৌঁছানোর কোভিড পরীক্ষা করার কথা ছিল ফরাসি প্রেসিডেন্টের।

কিন্তু প্রেসিডেন্ট ম্যাক্রন রুশ পরীক্ষায় অস্বীকৃতি জানান। তার তরফ থেকে এই প্রক্রিয়াকে অগ্রহণযোগ্য বলা হয়। এছাড়া জানানো হয় যে, এই পরীক্ষার বিষয়টি তার সময়সূচীতে নেই। ম্যাক্রনের পরীক্ষা প্রত্যাখ্যানের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিনও। মূলত এ কারণেই তাকে পুতিনের থেকে দূরত্ব বজায় রাখতে বলে রাশিয়া।

ফরাসি কূটনৈতিক সূত্রগুলো বলছে, ম্যাক্রনকে দুটি অপশন দেয় রাশিয়া। হয় তাকে রাশিয়ার পিসিআর পরীক্ষা করতে হবে নইলে তাকে পুতিনের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। ম্যাক্রন ভয় পাচ্ছিলেন ওই পরীক্ষা করলে তার ডিএনএ সংগ্রহ করে রাখবে রাশিয়া। তাই তিনি পরীক্ষায় অস্বীকৃতি জানান। ফলে সামাজিক দূরত্ব বজায় রেখেই দুই নেতার মধ্যে আলোচনা সম্পন্ন হয়। পুরো আলোচনায় তারা নিজেদের মধ্যে হাত মেলাননি। এমনকি ৪ মিটার লম্বা টেবিলের দুই প্রান্তে বসে আলোচনা করেন তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল যে, বিশ্বকে একটি বার্তা দিতেই এই কৌশল হাতে নিয়েছিল ক্রেমলিন। কিন্তু পরে জানা গেলো আসল কারণ হচ্ছে ম্যাক্রনের কোভিড পরীক্ষায় অস্বীকৃতি জানানো।

এ নিয়ে ফরাসি কূটনৈতিক সূত্র জানায়, আমরা ভাল করেই জানতাম কেনো এই লম্বা টেবিলে আলোচনা হয়েছে এবং করমর্দনে না করা হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট ম্যাক্রনের ডিএনএ তাদের হাতে পরতে পারে সেই আশঙ্কা ছিল। রাশিয়ার তরফ থেকেও বিষয়টি বৈঠক শেষে ব্যাখ্যা করা হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট পরীক্ষা না করায় এ ধরনের নিয়ম প্রয়োগের বিকল্প ছিলনা তাদের কাছে। তবে আলোচনায় এর কোনো প্রভাব পরেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম

রুশ কভিড পরীক্ষায় ম্যাক্রোঁর অসম্মতি, করমর্দন ছাড়াই আলোচনা হয় লম্বা টেবিলে

আপডেট সময় ০৬:০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২