ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস প্যারিসের লাখুর্নভে বিস্ফোরণে নিহত নাহিল এর জানাজা ও দাফন সম্পন্ন পর্তুগালে বদলে গেল রেসিডেন্সের নিয়ম ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড জ্বালানি তেলের দাম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের বিতর্কিত মন্তব্য

স্পেনকে ‘শেনজেন জোন’ থেকে বাদ দেওয়ার দাবি মেলোনির

  • আপডেট সময় ০১:৪৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক
মরক্কো সংলগ্ন স্পেনের ছিটমহল সেউতায় হাজার হাজার অভিবাসী প্রবেশ করার পর স্পেনকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভিসা-মুক্ত ‘শেনজেন জোন’ থেকে সাময়িকভাবে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি এই আহ্বান জানান।
এর আগে দিনের শুরুতে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও ঠিক একই ধরনের মন্তব্য করেছিলেন।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেলোনি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এক জায়গায় করার প্রক্রিয়ার মধ্যে আছি। এসব বৈঠক শেষ হওয়ার পর আমরা ব্যতিক্রমী ব্যবস্থার মাধ্যমে পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছি… যার মধ্যে স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করার মতো বিষয়ও রয়েছে।’
তিনি বলেন, সেউতায় অভিবাসীদের প্রবেশ করার দৃশ্যগুলো ছিল ‘ভয়াবহ’। সেখানে পৌঁছানোর জন্য শিশুসহ তাদের অনেককেই সাতরে পার হতে হয়েছে।
ছোট্ট এই ছিটমহলে স্প্যানিশ সরকারের প্রতিনিধিদল এএফপিকে জানিয়েছে, এভাবে সেউতায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।
মেলোনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘ইতালি অলসভাবে বসে থাকবে না।’
এর আগে, একই আহ্বান জানিয়ে এক্সে তাজানি লেখেন, ‘আমি স্পেনের জন্য শেনজেন এলাকা বন্ধ করে দেওয়ার পক্ষে।’
তিনি দাবি করেন, ‘অনিয়মিত এবং অনিয়ন্ত্রিত অভিবাসন জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক।’
তার যুক্তি, ‘সেউতা থেকে যে দৃশ্যগুলো আসছে তাতেই বোঝা যায়, ৫ লাখেরও বেশি অনিয়মিত অভিবাসীকে স্পেনের, তথা ইউরোপের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে মাদ্রিদ সরকারের সিদ্ধান্ত কতটা ভুল ছিল। এর ফলে মূলত মানব পাচারই উৎসাহিত হচ্ছে।’
তাজানির এসব কথার কড়া জবাব দিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে লুইস আলবারেস। রাজনৈতিক ফায়দা লুটতে অভিবাসন ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন তিনি।
আলবারেস বলেন, ‘একটি অংশীদার ও বন্ধুপ্রতিম দেশের জন্য এ ধরনের মন্তব্য অনুচিত। তাদের কাছে আমরা ইউরোপীয় সংহতি আশা করি, কোনো দলীয় বাগাড়ম্বর নয়।’
প্রসঙ্গত, শেনজেন জোন হলো ২৯টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত উন্মুক্ত সীমান্তের একটি ব্যবস্থা, যেখানে আনুষ্ঠানিকভাবে দেশগুলোর সাধারণ সীমান্তে কোনো ধরনের সীমান্ত-নিয়ন্ত্রণ বা চেকিং ব্যবস্থা রাখা হয়নি।
এদিকে, ইতালির কট্টর ডানপন্থি উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি পুরো শেনজেন জোন ব্যবস্থাই সামগ্রিকভাবে স্থগিত করার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা

স্পেনকে ‘শেনজেন জোন’ থেকে বাদ দেওয়ার দাবি মেলোনির

আপডেট সময় ০১:৪৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬