ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু ১০ নভেম্বর ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন ল্য পেন ও মেলঁশোঁ ফ্রান্সে বিক্ষোভ : এক দিনে আহত অর্ধশত পুলিশ, বিক্ষোভকারী ৪৪৮ গ্রেপ্তার গোল্ডেন ভিসার সুযোগ দিচ্ছে পর্তুগাল সেনেগালে অভিবাসীদের নৌকাডুবিতে নিহত ২১ সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক ফ্রান্স প্রবাসী আখতার হাছান প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা ফ্রান্স বিএনপির কমিটি নিয়ে ভুয়া পোস্টার প্রচারের প্রতিবাদে রেজাউল করিম রেজা ফ্রান্সজুড়ে আবারও রাজপথে নামছে ৭ লাখ মানুষ ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক!

রোমানিয়ার ভিসা পাবেন হাজার হাজার বাংলাদেশি

  • আপডেট সময় ০৬:১৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • ৩৭৮ বার পড়া হয়েছে

চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৫ হাজারের বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া। গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। গত বছর রোমানিয়ার কনস্যুলারদের একটি দল তিন মাস ঢাকায় অবস্থান করে প্রায় ৫ হাজার ৪০০ ভিসা দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় বলেন, মিশনটি সফলভাবে পরিচালিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়ে তাঁকে আরেকটি কনস্যুলার মিশন পরিচালনার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘এরপর রোমানিয়া বাংলাদেশিদের ভিসা প্রদানের সুবিধার্থে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য ঢাকায় একটি কনস্যুলার মিশন চালানোর আগ্রহ প্রকাশ করেছেন।’ তিনি জানান, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৫ হাজারের বেশি ভিসা দেবে রোমানিয়া।
সেহেলী সাবরিন বলেন, ঢাকায় রোমানিয়ার কনস্যুলার মিশন পরিচালনার সব ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয় করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু ১০ নভেম্বর

রোমানিয়ার ভিসা পাবেন হাজার হাজার বাংলাদেশি

আপডেট সময় ০৬:১৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩