ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
২৪’র আন্দোলনে ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছে দুই লাখের বেশি অভিবাসী বাংলাদেশসহ একাধিক দেশের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল ক্যামব্রিজ যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে শপথ নিলেন শুভেন্দুর ৫ মন্ত্রী যুক্তরাষ্ট্রে প্রাণ হারালেন বুয়েট শিক্ষিকা আফিফা প্যারিসে বেঙ্গল টাইগার্স স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন মানবপাচারের দায়ে বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের গাজায় ‘গণহত্যা’ বন্ধে ইইউ’র প্রতি আহ্বান জানালো স্পেন-স্লোভেনিয়া টানা দ্বিতীয়বার ইউরোপ সেরা হওয়ার হাতছানি: বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি

লন্ডনে দুজনকে ছুরিকাঘাত করে পুলিশের গুলিতে নিহত সন্ত্রাসী

  • আপডেট সময় ০৬:৫২:৫২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৮২ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মহাসড়কে ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশের গুলিতে নিহত হয়েছেন অভিযুক্ত ছুরিকাঘাতকারী ব্যক্তি। রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনা ‘সন্ত্রাসের সঙ্গে সংশ্লিষ্ট’ বলে উল্লেখ করেছে।

পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, লন্ডনের স্ট্রিথাম মহাসড়কে ছুরিকাঘাতের ঘটনায় দুজন আহত হলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় জরুরি সেবা সংস্থা দ্রুত সাড়া দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করে ধন্যবাদ জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ১৯ বছর বয়সী গুললেদ বুলহান নামে এক শিক্ষার্থী বলেন, একটি ওষুধের দোকানের সামনে গুলির ঘটনা ঘটে। তিনি রাস্তা পার হওয়ার সময় এক ব্যক্তির কাছে ধারালো চাপাতি দেখতে পান। ওই শিক্ষার্থী বলেন, ‘পরে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। আমি তিনটি গুলির শব্দ শুনেছি।’

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ওই ব্যক্তিকে পুলিশ গুলি করে। এতে ওই ব্যক্তি নিহত হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

২৪’র আন্দোলনে ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

লন্ডনে দুজনকে ছুরিকাঘাত করে পুলিশের গুলিতে নিহত সন্ত্রাসী

আপডেট সময় ০৬:৫২:৫২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০