ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে বিক্ষোভ : এক দিনে আহত অর্ধশত পুলিশ, বিক্ষোভকারী ৪৪৮ গ্রেপ্তার গোল্ডেন ভিসার সুযোগ দিচ্ছে পর্তুগাল সেনেগালে অভিবাসীদের নৌকাডুবিতে নিহত ২১ সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক ফ্রান্স প্রবাসী আখতার হাছান প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা ফ্রান্স বিএনপির কমিটি নিয়ে ভুয়া পোস্টার প্রচারের প্রতিবাদে রেজাউল করিম রেজা ফ্রান্সজুড়ে আবারও রাজপথে নামছে ৭ লাখ মানুষ ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক! সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী মাহি জলিলের বিরূপ মন্তব্যের প্রতিবাদে স্কটল্যান্ডের ডালকিথে কমিউনিটি সভা

ষষ্ঠ দফায় বাংলাদেশে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে নিল ব্রিটেন

  • আপডেট সময় ১২:০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০
  • ২০৮ বার পড়া হয়েছে

করোনার কারণে সিলেটে আটকে পড়া আরও ১৪৪ জন ব্রিটিশ নাগরিক নিয়ে সিলেট থেকে যাত্রা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

শুক্রবার সকাল ১১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমান (বিজি ৪০২২) ফ্লাইটে ব্রিটিশ এ নাগরিকরা সিলেট ছাড়েন। ৬ষ্ঠ দফায় ব্রিটিশ সরকার তাদের নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিল।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান কর্মকর্তা জাকির হেসাইন সুমন জানান, যুক্তরাজ্যের পাঁচ শিশু সহ ১৪৪ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ে। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের অন্য একটি ফ্লাইটে তারা যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করছেন।

এর আগে গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে প্রথম দফায় ১৫৬ জন, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬ জন, ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জন, ২৬ এপ্রিল চতুর্থ দফায় ১০১ জন, ২৯ এপ্রিল পঞ্চম দফায় ১২৭ জন এবং আজ ৬ষ্ঠ দফায় ১৪৪ জনসহ মোট ৮০৬ জন আটকেপড়া ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্য গেছেন।

জানা গেছে, এই ৮০৬ জনের অধিকাংশই বাংলাদেশ ও ব্রিটেনের দ্বৈত নাগরিক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সে বিক্ষোভ : এক দিনে আহত অর্ধশত পুলিশ, বিক্ষোভকারী ৪৪৮ গ্রেপ্তার

ষষ্ঠ দফায় বাংলাদেশে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে নিল ব্রিটেন

আপডেট সময় ১২:০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০