ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সরকারবিরোধী চক্রান্ত : সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সৌদিতে বাংলাদেশিদের ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ইইউর বিভিন্ন দেশে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি কোম্পানির সামরিক চালান আটকে দিলেন কর্মীরা ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন ফ্রান্সে নবাগত বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে BSNF-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠান দুর্নীতি প্রতিরোধে সাধারণের আইনগত প্রতিকার : প্রাসঙ্গিক আলোচনা ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ ছাত্র আন্দোলনে স্টান গ্রেনেড ব্যবহার স্থগিত করল ফ্রান্স লন্ডনে বাংলাদেশি পুরুষদের সমকামী সাজিয়ে আশ্রয় আবেদনে সহায়তা, গ্রেপ্তার ৩

সুইডেনে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানলঃ পরিস্থিতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের শরণাপন্ন

  • আপডেট সময় ০৪:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
  • ৪৮৭ বার পড়া হয়েছে

ভয়াবহ দাবানল মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শরণাপন্ন হয়েছে সুইডেন। পরিস্থিতি মোকাবিলায় ২৭ জাতির আঞ্চলিক এ জোটের কাছে জরুরিভিত্তিতে সাহায্যের আবেদন জানিয়েছে দেশটি। সে অনুযায়ী এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণের জন্য দুইটি প্লেন পাঠিয়েছে ইতালি। ছয়টি হেলিকপ্টার পাঠিয়েছে নরওয়ে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও বেশি সাহায্যের জন্য আবেদন জানিয়েছে সুইডেন।

তীব্র তাপদাহে আগুনে পুড়ে গেছে নরডিক অঞ্চলের বিস্তৃত বনাঞ্চল। আগুনের ধোঁয়ায় ছেয়ে গেছে সংলগ্ন এলাকা। ধোঁয়া থেকে বাঁচতে স্থানীয়দের দরজা-জানালা বন্ধ করে ঘরের মধ্যে অবস্থানের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

উদ্ধারকারী দলের সঙ্গে যুক্ত থমাস এন্ডারসন নামের একজন কর্মকর্তা বলেন, গত ১২ বছরের মধ্যে এতো ভয়াবহ দাবানল প্রত্যক্ষ করেনি সুইডেন।

দাবানলের কারণে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে উদ্ভূত পরিস্থিতি উপদ্রুত এলাকার কাছাকাছি স্থানে বসবাসকারীরা ঝুঁকির মধ্যে রয়েছেন।

খরাজনিত পরিস্থিতিকে দাবানলের কারণ হিসেবে আখ্যায়িত করেছে দেশটির বেসামরিক সংস্থা এমএসবি। উদ্ধারকারী কর্মকর্তা তর্বজর্ন ওয়াঙ্কভিস্ট বলেন, আগুন নিয়ন্ত্রণের বাইরে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ছে। সূত্র: ফ্রান্স ২৪।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সরকারবিরোধী চক্রান্ত : সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

সুইডেনে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানলঃ পরিস্থিতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের শরণাপন্ন

আপডেট সময় ০৪:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮