ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

সৌদি উপকূলে বিমানবাহী জাহাজ মোতায়েন করেছে ফ্রান্স

  • আপডেট সময় ১০:১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
  • ৩৬৭ বার পড়া হয়েছে

চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটি সৌদি আরবের পূর্ব উপকূলে রাডার ব্যবস্থা এবং একটি বিমানবাহী জাহাজ মোতায়েন করেছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে এবং মধ্যপ্রাচ্য মারাত্মক অস্থিতিশীল অবস্থায় রয়েছে ঠিক তখনই এই পদক্ষেপ নিলো ফ্রান্স।

ফ্রান্সের সরকারি কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, জাগুয়ার টাস্কফোর্স মিশনের অংশ হিসেবে রাডার ব্যবস্থা ও জাহাজ মোতায়েন করা হয়েছে। তবে তারা এ নিয়ে বিস্তারিত বলতে অস্বীকার করেছেন তারা।

এর আগে গত বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলাপের সময় বলেন, ‘আরব উপদ্বীপ এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে যখন তীব্র উত্তেজনা বিরাজ করছে, তখন সেখানে আমরা জাগুয়ার টাস্ক ফোর্স মোতায়েন করেছি। এর মাধ্যমে আমরা সৌদি সরকারকে তাদের প্রতি আমাদের সমর্থনের বিষয়ে আশ্বস্ত করছি।’

ম্যাক্রোঁ জানান, বিমানবাহী জাহাজটি মধ্যপ্রাচ্যে চলতি জানুয়ারি মাস থেকে আগামী এপ্রিল মাস পর্যন্ত ‘চামাল অপারেশনে’ যোগ দেবে। আটলান্টিক মহাসাগর থেকে উত্তর সাগর পর্যন্ত এই অভিযান চলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন

সৌদি উপকূলে বিমানবাহী জাহাজ মোতায়েন করেছে ফ্রান্স

আপডেট সময় ১০:১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০