দর্পণ ডেস্ক
ইরানের নারী ফুটবল দলের আরো দুই সদস্যকে মানবিক ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে দলের পাঁচজন খেলোয়াড়কে আশ্রয় দেওয়া হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত সাতজন দলীয় সদস্য অস্ট্রেলিয়ায় আশ্রয় পেয়েছেন।
বুধবার সাংবাদিকদের অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, দলের একজন খেলোয়াড় এবং একজন সহায়ক স্টাফ অস্ট্রেলিয়ায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
সিডনি বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার আগে তারা আশ্রয়ের আবেদন করেন।
বার্ক বলেন, বিমানবন্দরের নিরাপত্তা চেকপয়েন্টে অস্ট্রেলিয়ার কর্মকর্তারা ও দোভাষীরা ইরানি কর্মকর্তাদের উপস্থিতি ছাড়াই খেলোয়াড়দের সঙ্গে আলাদাভাবে কথা বলেন এবং তাদের আশ্রয়ের প্রস্তাব দেন।
তিনি বলেন, ‘তাদের সামনে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। আমরা নিশ্চিত করেছি যাতে কোনো তাড়াহুড়া বা চাপ না থাকে।
















