ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ এক বছরে রেকর্ড সংখ্যক আমেরিকান ব্রিটিশ নাগরিকত্ব আবেদন করেছেন

ক্ষমা: ভদ্রতার প্রতীক নাকি রাজনৈতিক ফাতরামি?

  • আপডেট সময় ০৫:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ শাহ আলম : ক্ষমা একটি মহৎ গুণ। আমার বন্ধু সাইদুল্লাহ প্রায়ই মাপ চায়। সে মাপ চাইতে গিয়েও যদি কোনো ভুল করে বসে, সেই ভুলের জন্যও আবার মাফ চায়! মাঝে মাঝে অন্যের ভুলের জন্যও ক্ষমা চায়। এটিকে সিলেটি ভাষায় বিলাই তবা বলা হয় ।

ইংরেজ সংস্কৃতিতে ক্ষমা চাওয়া খুবই স্বাভাবিক ঘটনা। তাদের মুখে “Sorry” বা “Beg my pardon” যেন লেগেই থাকে।
কিন্তু বাঙালির মুখে “দুঃখিত” শব্দটা খুব সহজে আসে না। বাঙালি বরং যেভাবেই হোক যুক্তি দাঁড় করিয়ে বোঝাতে চায়—সে-ই ঠিক!

বাংলাদেশে যত “দুঃখিত” শুনেছি, তার বেশিরভাগই মোবাইল ফোনের কল সেন্টারে—
“দুঃখিত, আপনার একাউন্টে পর্যাপ্ত টাকা নেই, দয়া করে রিচার্জ করুন।”
এই ভদ্রতা আসলে বাণিজ্যিক, আন্তরিক নয়।

ইদানীং জামাতে ইসলামী আমির একাত্তরের ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।
সামনে নির্বাচন—তাই জনগণকে বোদাই বানানোর নতুন নাটক শুরু।
আমেরিকায় বসে তিনি যা বললেন, তা ক্ষমা নয়—ফাজিল ধাঁচের এক প্রহসন।
যে সত্যিকারের অনুতপ্ত হয়, তার চোখ-মুখে, শরীরভঙ্গিতে সেটা প্রকাশ পায়।কিন্তু জামাত আমিরের ভাষা ছিল নিছক ফাতরামি।
তিনি বললেন, “১৯৪৭ থেকে ঐ দিন পর্যন্ত যা ভুল হয়েছে, তার জন্য ক্ষমা চাই।”এ কেমন ক্ষমা? বাহা! ভুলও ঝাপসা ক্ষমাও ঝাপসা ।

একটা দল, যারা একাত্তরের গণহত্যার অংশীদার ছিল, যারা মুক্তিযুদ্ধের শত্রুপক্ষে দাঁড়িয়েছিল,
তাদের উচিত ছিল জাতির সামনে স্পষ্ট ও বিনম্রভাবে মাথা নত করা।
কিন্তু তারা বরং নাটক করে ইতিহাসের প্রতি নতুন অবমাননা করল।

একটি গান আছে—
“ফুলেতে ধন্য ফাল্গুন, নাকি ফাল্গুনের ধন্য ফুল?”
প্রশ্ন জাগে—ভুলের জন্য ক্ষমা, নাকি ক্ষমার জন্য ভুল?

চুমো শফিক ক্ষমা চেয়েছেন। এখন জাতির সিদ্ধান্ত নিতে হবে—ক্ষমা করা হবে কিনা।
ইসলাম ধর্ম গ্রহণের আগে হযরত মুহাম্মদ (সা.) তাঁর চাচা হামজার খুনিকেও ক্ষমা করেছিলেন,
তবে বলেছিলেন—“সে যেন আমার সামনে না আসে।”

আমরাও তাই বলি—
আমরা ক্ষমা করতে প্রস্তুত,
কিন্তু জামাতে ইসলামী নামের কোনো রাজনৈতিক দল যেন আর কখনো বাংলাদেশে না থাকে।

লেখক: ব্রিটেন প্রবাসী ও অধিকার কর্মী

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক

ক্ষমা: ভদ্রতার প্রতীক নাকি রাজনৈতিক ফাতরামি?

আপডেট সময় ০৫:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫