আনসার আহমেদ উল্লাহ : লন্ডনে একাত্তরের ঘাতক দালাল নির্মূলকমিটির উদ্যেগে যথাযোগ্য মর্যাদায় পালিতহয়েছে, জাতীয় গণহত্যা দিবস । শহীদদেরস্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়েশুরু হয় সমাবেশ। ৭১এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়এবং শহীদদের স্মরণে প্রতিবছর দিবসটিপালন করে আসছে নির্মূল কমিটি।
আলোর সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১সালে বাংলাদেশে হানাদার পাকিস্তানি বাহিনীও তাদের দেশীয় দোসরআলবদর–রাজাকার–জামায়াত দ্বিতীয় বিশ্বযুদ্ধপরবর্তীকালে সবচেয়ে বড় গণহত্যা সংঘটিতকরে। হত্যা করে ৩০ লাখ বাঙালি নারীপুরুষ, সম্ভ্রমহানী করে কয়েক লক্ষ বাঙালি নারীর।একাত্তরের ২৫ মার্চ ঢাকায় প্রথম প্রহরেই ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক থেকেপুলিশ, ইপিআর, সাধারণ নারীপুরুষ সহ হত্যা করে ২৫ হাজারের বেশিমানুষ। পাকিস্তানিদের এই সব কলংকিতইতিহাস আমাদের নতুন প্রজন্মকে জানাতেহবে।
বক্তারা বলেন , বাংলাদেশের জাতীয় জীবনের দূর্ভাগ্য মুক্তিযুদ্ধের গৌরবান্বিত মিমাংসিতবিষয়টি বারবার বাংলাদেশে বিতর্কিত করারঅপচেষ্টা করা হয়। স্বাধীনতার অর্ধশতাব্দীপরে ও আমরা ৩০ লক্ষ মানুষের রক্তদানেরআন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে পারিনি।
একাত্তরের রাজাকার, আল বদর, আল সামসও তাদের পরবর্তী প্রজন্ম বারবার মুক্তিযুদ্ধ ,মুক্তিযোদ্ধা ও আমাদের ইতিহাসকে বিকৃতকরার অপচেষ্টা করে চলছে। বাংলাদেশ যেভিত্তির উপর দাড়িয়ে মুক্তিযুদ্ধ করেছিল সেইভিত্তিকে ভেঙেচুড়ে তাদের মত একটা বিকৃতইতিহাস বিনির্মাণের চেষ্টা করছে প্রতিনিয়ত ।
ইতিহাসের নির্মম সত্য হচ্ছে ইতিহাস তারআপন মহিমায় প্রতিষ্ঠিত হয়। তাই আমাদেরদায়িত্ব হচ্ছে সেই সত্যকে বহন করা। ৭১ এর২৫ আগস্ট শুধু গণহত্যা নয়, আমাদেরপ্রতিরোধ যুদ্ধের ও গর্বিত ঘটনা। ২৫ এরকালো রাতে বাঙালিরা নিজেদের অবস্থানথেকেই পাকিস্তানি বর্বর বাহিনীর বিরুদ্ধেঐক্যবদ্ধ ভাবে যুদ্ধের ও সূচনা করেছিল।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিযুক্তরাজ্য শাখার সভপতি সৈয়দ এনামইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদকজুয়েল রাজ‘র পরিচালনায় সমাবেশে বক্তব্যরাখেন বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, বীরমুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান , বীরমুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান ওযুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির আন্দোলনসংগ্রামের সংগঠক বাংলাদেশ সরকারেরসাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী,যুক্তরাজ্য কমিটির উপদেষ্টা হরমুজ আলী,মানিবাধিকার কর্মী আহাদ চৌধুরী, সমাপনিবক্তব্য রাখেন সহ সভাপতি জামাল আহমদখান।
সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেনযুগ্ন সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, হাসনিন বেগম , ড. আনিসুর রহমানআনিস, কবি ছড়াকার হেলাল সাঈফ, শাহবউদ্দিন বাচ্চু এডভোকেট আল আমিন সহবিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেরনেতৃবৃন্দ ।


















