ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন

বৃটেনে এসাইলাম আবেদনকারীদের জন্য কঠোর বার্তা

  • আপডেট সময় ০৩:১৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

বৃটেনে এসাইলাম আবেদনকারীদের জন্য আবারো কঠোর বার্তা দিলেন দেশটির স্বরাষ্ট্র সচিব শাবানা মাহমুদ। বৃটেনে থাকার জন্য এসাইলাম আবেদনকারীদের আবেদন প্রত্যাখ্যান হলে এমন প্রার্থীকে ট্রাইব্যুনালে আপিলের সুযোগ দেয়া হতো। ইমিগ্রেশন বিচারকের বিচারের প্রেক্ষিতে ভাগ্য নির্ধারণ হতো এসাইলাম আবেদনকারীদের। এমন আইন বহুকাল থেকে চলে আসলেও সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন আবেদনকারীরা। সম্প্রতি হোম সেক্রেটারি শাবানা মাহমুদ ঘোষণা করেছেন এখন থেকে হোম অফিস থেকে যেসব আশ্রয়প্রার্থীর আবেদন বাতিল হবে, তাদের আপিল করার আগেই দেশে ফেরত পাঠানো হতে পারে।

সরকার বলছে, ‘নিরাপদ’ হিসেবে চিহ্নিত ২৫টি দেশে এই নিয়ম কার্যকর হবে। এর মধ্যে রয়েছে ভারত, নাইজেরিয়া ও আলবেনিয়ার মতো দেশ। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য, ১ লাখের বেশি জমে থাকা আশ্রয় আপিল দ্রুত কমানো। এছাড়া করদাতাদের খরচ কমানোও সরকারের বড় লক্ষ্য। তবে সমালোচকরা বলছেন, এতে অনেক মানুষ ঝুঁকির মধ্যে পড়তে পারে। কারণ, আপিলের সুযোগ না পেয়ে কেউ কেউ বিপজ্জনক পরিস্থিতিতে ফেরত যেতে বাধ্য হতে পারেন। সরকার বলছে, সীমান্তে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’

বৃটেনে এসাইলাম আবেদনকারীদের জন্য কঠোর বার্তা

আপডেট সময় ০৩:১৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬