ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন মেসির বিদায় হবে আর্জেন্টিনায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ আল-আকসা মসজিদে ঢুকে চার সহস্রাধিক ইসরায়েলির তাণ্ডব শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের প্রতি সিলেটে ছাত্র সমাজের পূর্ণ সংহতি যুক্তরাজ্যে মোল্লারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মখন মিয়ার পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু ১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

যথাযোগ্য মর্যাদায় প্যারিসে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপিত

  • আপডেট সময় ০৭:৩০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

মাজহারুল ইসলাম: শ্রদ্ধা স্মরণ আর আগামীর প্রত্যয় নিয়ে যথাযোগ্য মর্যাদায় ফ্রান্সের প্যারিসে উদযাপন করা হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
এ  দিবস উপলক্ষে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের  দিনব্যাপী আয়োজনে করে বিভিন্ন অনুষ্ঠান।
সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। জাতীয় সংগীতের সুরে ভেসে ওঠে প্রবাসে বসেও দেশের প্রতি ভালোবাসার গভীর অনুরণন। এরপর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে পালন করা হয় এক মিনিট নীরবতা। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্যারিসে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক, সাংবাদিক এবং সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ । দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনাসভা।

দূতাবাস প্রধানের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন
বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যারা আত্মত্যাগ করেছেন, জাতি তাদের চিরদিন শ্রদ্ধার সাথে  স্মরণ করবে। তিনি একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। রাষ্ট্রদূত আরও বলেন, অসংখ্য প্রাণ ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা দেশের প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং দিবসের তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের,  সাবেক সিনিয়র সহসভাপতি এম এ রহিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, বিএনপি নেতা এস এম মিল্টন সরকার, বিএনপি নেতা আব্দুর রশিদ পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

যথাযোগ্য মর্যাদায় প্যারিসে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপিত

আপডেট সময় ০৭:৩০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬