ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইউরোপ মাতিয়ে চলেছেন জেমস

প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে

  • আপডেট সময় ০৪:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: ইউরোপের লন্ডন, পর্তুগাল, প্যারিস, ইতালির রোম ও ভেনিস সফরে একের পর এক সফল লাইভ কনসার্টে দর্শকদের মাতিয়ে এবার সুইডেনের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ও নগরবাউল জেমস। ইতালির রাজধানী রোম ও পর্যটননগরী ভেনিসে সফল কনসার্ট শেষে আজ বুধবার সকালে ইতালি ছেড়েছেন তিনি।

সকালে রোমের আন্তর্জাতিক লিওনার্দো দা ভিঞ্চি ফিমিউসিনো বিমানবন্দর থেকে জেমস ও তাঁর দলের সদস্যরা সুইডেনের উদ্দেশে যাত্রা করেন। এ সময় প্রিয় শিল্পীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইতালি-বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের প্রবাসী বাংলাদেশিরা।

ইউরোপ সফরের বিভিন্ন দেশে জেমসের লাইভ কনসার্ট ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাঁর জনপ্রিয় গান ও স্বতন্ত্র পরিবেশনা উপভোগ করতে বিভিন্ন শহরে বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা কনসার্টে অংশ নেন।

রোম ও ভেনিসের কনসার্ট শেষ করে এবার জেমসের পরবর্তী গন্তব্য সুইডেন। আগামী ৬ সেপ্টেম্বর সুইডেনে একটি একক লাইভ কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সুইডেনের অনুষ্ঠান শেষে পরবর্তী গন্তব্য অস্ট্রেলিয়া। সেখানে ১২ সেপ্টেম্বর আরও দুটি একক কনসার্টে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

দীর্ঘ সংগীতজীবনে জেমস শুধু বাংলাদেশেই নয়, দেশের বাইরেও বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি অর্জন করেছেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের কাছে তাঁর লাইভ পারফরম্যান্স বরাবরই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।

রোম বিমানবন্দরে বিদায়ের সময় ইতালি-বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ জেমসের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁর পরবর্তী কনসার্টগুলোর সফলতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে

ইউরোপ মাতিয়ে চলেছেন জেমস

প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে

আপডেট সময় ০৪:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬