ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সরকারবিরোধী চক্রান্ত : সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সৌদিতে বাংলাদেশিদের ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ইইউর বিভিন্ন দেশে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি কোম্পানির সামরিক চালান আটকে দিলেন কর্মীরা ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন ফ্রান্সে নবাগত বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে BSNF-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠান দুর্নীতি প্রতিরোধে সাধারণের আইনগত প্রতিকার : প্রাসঙ্গিক আলোচনা ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ ছাত্র আন্দোলনে স্টান গ্রেনেড ব্যবহার স্থগিত করল ফ্রান্স লন্ডনে বাংলাদেশি পুরুষদের সমকামী সাজিয়ে আশ্রয় আবেদনে সহায়তা, গ্রেপ্তার ৩

সৌদিতে বাংলাদেশিদের ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় ০২:১৭:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
রোববার (১১ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস এ আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে পরিস্থিতি-সংশ্লিষ্ট কোনো ছবি, ভিডিও বা সংবেদনশীল তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ (সাবেক টুইটার) অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, মোবাইলে সংরক্ষণ কিংবা অন্যের সঙ্গে আদান-প্রদান থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য বাংলাদেশিদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যে কোনো তথ্য বা সহায়তার জন্য দূতাবাসের নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। শ্রমসংক্রান্ত টোল-ফ্রি নম্বর ৮০০১০০০১২৫, পাসপোর্টসংক্রান্ত টোল-ফ্রি নম্বর ৮০০১০০০১২৬ এবং ডিপ্লোম্যাটিক উইংয়ের নম্বর ৮০০১০০০১২৮।
এ ছাড়া মৃত্যু-সংক্রান্ত জরুরি প্রয়োজনে +৯৬৬৫৬৭০২১১৮০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শও দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সরকারবিরোধী চক্রান্ত : সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

সৌদিতে বাংলাদেশিদের ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০২:১৭:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬