ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি ১০০ বছর পর ফ্রান্সে প্রদর্শনীতে উঠছে বিরল গোলাপি হীরা মিয়ানমার করিডর ও স্থলপথে চীন সংযোগ: সম্ভাবনার নতুন দিগন্ত বাংলাদেশসহ ২৯ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মানবে এয়ার ফ্রান্স গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন জোরালো, সমর্থনে রাজপথে হাজারো মানুষ বঙ্গবন্ধুকে নিয়ে ইউরোপে নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র, শুটিং শুরু ১৯ অক্টোবর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় যেসব আ. লীগ নেতার নাম আলোচনায় আট মাসে বিদেশে গেছেন সাড়ে ৪ লাখ কর্মী সরকারবিরোধী চক্রান্ত : সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি

  • আপডেট সময় ০২:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

শিক্ষার মান কমে যাওয়া ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বড় ধরনের বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটেছে। লিওঁ শহরে একটি পর্যটন অফিসে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।

এ ঘটনায় সারা দেশে ১৬০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী প্যারিসেও বড় বিক্ষোভ চলছে। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিক্ষোভের সময় ঘটে যাওয়া সহিংসতার নিন্দা জানিয়েছে।

মন্ত্রণালয়ের অভিযোগ, কিছু বিক্ষোভকারী দোকানপাট লুটের চেষ্টা করেছেন এবং পুলিশের ওপর হামলা চালিয়েছেন।

এদিকে মার্সেই শহরের সিটি হলে একদল বিক্ষোভকারী কিছু সময়ের জন্য প্রবেশ করেন। পরে পুলিশ তাদের সেখান থেকে বের করে দেয়। প্যারিস, বোর্দো ও লিওঁ শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ।

ঘটনাস্থলে কয়েকজন তরুণ বিক্ষোভকারী সংবাদমাধ্যমকে জানান, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চান।
তাদের উদ্দেশ্য পরিস্থিতির পরিবর্তন আনা। গত তিন সপ্তাহ ধরে ফ্রান্সে শিক্ষার্থীদের নেতৃত্বে এই বিক্ষোভ চলছে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি শ্রমিক সংগঠন ও ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের নেতাদেরও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিক্ষোভকারীদের মানুষের জীবন ও সম্পত্তির প্রতি সম্মান দেখানোর অনুরোধ করেছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি

ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি

আপডেট সময় ০২:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬