ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
মতপ্রকাশের স্বাধীনতা ও জনঅংশগ্রহণ দমনে কৌশলগত মামলা নিয়ে জার্মানির কোলনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ

ইউরোপে আন্তর্জাতিক মানবাধিকার বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশি আইনজীবী সাইদুল আব্দুল

  • আপডেট সময় ১১:৩৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি : জার্মানির কোলনে অনুষ্ঠিত ‘FBE Young Lawyers Human Rights Oratory Competition 2026’ শীর্ষক আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ইতালিপ্রবাসী বাংলাদেশি আইনজীবী অ্যাডভোকেট সাইদুল আব্দুল। গত ২২ থেকে ২৪ অক্টোবর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের তরুণ আইনজীবী, প্রশিক্ষণার্থী ও আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

ইউরোপের বিভিন্ন দেশের তরুণ আইনজীবীদের মধ্যে পেশাগত যোগাযোগ বৃদ্ধি, মানবাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি এবং যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপনের দক্ষতা বিকাশের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল ‘জনঅংশগ্রহণ দমনে কৌশলগত মামলা বা SLAPP: একবিংশ শতাব্দীর একটি আইনি হাতিয়ার’। SLAPP-এর পূর্ণরূপ Strategic Lawsuits Against Public Participation। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতপ্রকাশকারী সাংবাদিক, মানবাধিকারকর্মী, নাগরিক সংগঠন কিংবা অন্যান্য ব্যক্তিকে ব্যয়বহুল আইনি প্রক্রিয়ায় জড়িয়ে তাঁদের বক্তব্য ও কর্মকাণ্ড নিরুৎসাহিত করার উদ্দেশ্যে দায়ের করা মামলাকে সাধারণত এ নামে অভিহিত করা হয়।

মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার সুরক্ষা, আইনের অপব্যবহার এবং আইনজীবীদের নৈতিক দায়িত্বের সঙ্গে বিষয়টি গভীরভাবে সম্পৃক্ত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নির্ধারিত বিষয়ের বিভিন্ন দিক নিয়ে নিজেদের যুক্তি, বিশ্লেষণ ও বক্তব্য উপস্থাপন করেন। পরবর্তী সময়ে বিচারকমণ্ডলীর নির্বাচিত চারজন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন। প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা করা হয় এবং বিজয়ীদের মধ্যে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজনে পালেরমো বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করে অংশগ্রহণকারী বাংলাদেশি অ্যাডভোকেট সাইদুল আব্দুল বলেন, “এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আজকের বিশ্বে মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এবং জনস্বার্থে কথা বলার স্বাধীনতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।”

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশি হিসেবে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, এ ধরনের আয়োজন বিভিন্ন দেশের আইনজীবীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, মানবাধিকারবিষয়ক জ্ঞান ও ধারণার বিস্তার এবং পেশাগত দক্ষতা উন্নয়নের গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নতুন অভিজ্ঞতা ও অনুপ্রেরণা অর্জন করেছেন বলে জানান অ্যাডভোকেট সাইদুল আব্দুল। প্রতিযোগিতা শেষে গতকাল তিনি ইতালিতে ফিরে আসেন।

আন্তর্জাতিক পরিসরে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন নিয়ে আলোচনায় তাঁর অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশিদের জন্যও একটি উল্লেখযোগ্য অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ইউরোপে আন্তর্জাতিক মানবাধিকার বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশি আইনজীবী সাইদুল আব্দুল

মতপ্রকাশের স্বাধীনতা ও জনঅংশগ্রহণ দমনে কৌশলগত মামলা নিয়ে জার্মানির কোলনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ

ইউরোপে আন্তর্জাতিক মানবাধিকার বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশি আইনজীবী সাইদুল আব্দুল

আপডেট সময় ১১:৩৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬