ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় শুরু হচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা ফ্রান্সের পথে আইজিপি ফেঞ্চুগঞ্জে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি’র সভা অনুষ্ঠিত সুইজারল্যান্ডে বুরুন্ডির নাগরিককে হত্যা ও মরদেহ টুকরো করার অভিযোগ: গ্রেপ্তার ১ বাংলাদেশি ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা আত্মার স্বাতন্ত্র্য ও সরলতার নন্দনতত্ত্ব প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত বিদায়, শেখ হাসিনা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক ইরাকে ৬ ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় শুরু হচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট

  • আপডেট সময় ০১:১৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ, অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’।

আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর রাজধানীর শেরাটন হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী ও নীতিনির্ধারকেরা অংশ নেবেন।
সামিট উপলক্ষে রবিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে সম্মেলনের লক্ষ্য, পরিকল্পনা ও কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকেরা।

সংবাদ সম্মেলনে এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহীদুজ্জামান টরিক বলেন, প্রবাসী বাংলাদেশিরা তাদের মেধা, অভিজ্ঞতা, দক্ষতা, আন্তর্জাতিক যোগাযোগ ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এই সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যেই কাজ করছে এনআরবি ওয়ার্ল্ড।
তিনি জানান, ২০১৪ সালে সিঙ্গাপুরের শাংগ্রি-লা হোটেলে সংগঠনটির যাত্রা শুরু হয়। এরপর বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও দুবাইসহ বিভিন্ন দেশে সংগঠনটির কার্যক্রম ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বিশ্বের ৫০টির বেশি দেশে এনআরবি ওয়ার্ল্ডের নেটওয়ার্ক রয়েছে।

এবারের সম্মেলনে বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও পেশাজীবীর অংশগ্রহণ প্রত্যাশা করছেন তারা।
আয়োজকেরা জানান, দুই দিনের এ সম্মেলনে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, জ্বালানি ও টেকসই উন্নয়নসহ দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি অনুষ্ঠিত হবে ‘গ্লোবাল হেলথ সামিট ২০২৬’। এতে স্বাস্থ্যসেবা, চিকিৎসা প্রযুক্তি, আন্তর্জাতিক স্বাস্থ্য সহযোগিতা এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করা হবে।

সম্মেলনের অন্যতম লক্ষ্য প্রবাসী বাংলাদেশি ও দেশের উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ তৈরি করা।

এ জন্য নেটওয়ার্কিং, বিজনেস ম্যাচমেকিং, বিনিয়োগ আলোচনা এবং তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করার উদ্যোগ রাখা হয়েছে। পাশাপাশি প্রবাসী নারীদের নেতৃত্ব ও অবদান নিয়েও বিশেষ আলোচনা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করতে এবং বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের সংযোগ স্থাপনে কার্যকর কাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে বিনিয়োগ সহায়তা ও কমিশনভিত্তিক প্রস্তাবসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে।

আন্তর্জাতিক পরিসরে সম্মেলনের প্রচার ও অংশগ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যে বিভিন্ন দেশে কার্যক্রম চালানো হয়েছে বলে জানান আয়োজকেরা। যুক্তরাজ্য ও ফ্রান্সে সংবাদ সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও সংগঠকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের সাফল্য, অবদান ও সম্ভাবনা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতেও বিভিন্ন প্রকাশনা উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রবাসীদের অর্জনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বাংলাদেশে তাদের বিনিয়োগ ও অংশগ্রহণের সুযোগ তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম, পরিচালক আনিসুল কবির জাসির ও রেহান রেজা এবং আঞ্চলিক পরিচালক সুমাইয়া জামান উপস্থিত ছিলেন।

আয়োজকদের আশা, এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ প্রবাসী বাংলাদেশি ও দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা, বিনিয়োগ, জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার

প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় শুরু হচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট

আপডেট সময় ০১:১৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬