রাজ্জাক আহমেদ রাজা, ফেঞ্চুগঞ্জ (সিলেট) থেকে: অপপ্রচার, শিষ্টাচারবহির্ভূত রাজনীতি এবং দেশ ও সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিরোধের লক্ষ্য নিয়ে ফেঞ্চুগঞ্জে এক প্রতিবাদ ও কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের মাধ্যমে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টার বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় উক্ত সভায়।

গত বৃহস্পতিবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা হলরুমে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী মইন উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র উপদেষ্টা ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংস্থার সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইকবাল আহমেদ চৌধুরী।
সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ফখরুল ইসলাম পাপলু, ডা. আক্তার হোসেন উস্তার, হোসেন আহমদ হিরন, সাহাদ আহমেদ মেম্বার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দীপক দত্ত, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, সাইফুল ইসলাম ছোটন, সহ-সাধারণ সম্পাদক এহসান সাহেদ, গোলাম মওলা, জুবের আহমেদ মেম্বার, রাজকুমার চক্রবর্তী লিটন, সাংগঠনিক সম্পাদক তুহিন আহমেদ চৌধুরী, মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক আল কাউছার হাবিব টিটু, সহ-দপ্তর সম্পাদক শহীদ আহমেদ চৌধুরী জুলহান, অর্থ সম্পাদক রিপন আহমেদ, কৃষি সম্পাদক ছলচু মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হান্নান মেম্বার, আবুল কাশেম স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক সামাদ আলী, বেলাল আহমেদ মেম্বার এবং শাহজালাল সারকারখানার নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম শ্যামল।
প্রতিবাদ সভায় ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন— ১নং ইউনিয়ন বিএনপি’র সভাপতি জহিরুল ইসলাম তানিম,সাধারণ সম্পাদক তারেক আহমেদ খান; ২নং মাইজগাঁও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মতিউর রহমান মুকুল; ৩নং ঘিলাছড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি তুহিন চৌধুরী; ৪নং ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ডাক্তার আজাদ, সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমেদ; ৫নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের সভাপতি সনজিদ আলী ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির জিলা, যুগ্ম আহ্বায়ক এহসান জাহেদ, নাসির উদ্দিন লিটন; কৃষক দলের আহ্বায়ক হাবিবুর রহমান মুছা, যুগ্ম আহ্বায়ক খসরুজ্জামান খছরু; উপজেলা জাসাসের আহ্বায়ক জামাল আহমেদ; জিয়া মঞ্চের আহ্বায়ক আব্দুল হাই সিরাজ, সদস্য সচিব জয়নাল আহমেদ; মৎস্যজীবী দলের সদস্য সচিব শামীম আহমেদ।
ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আমিনুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলী হাসান শীপু, ছাত্রদল নেতা রিজভী চৌধুরী, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অনিক কবীর, উপজেলা ছাত্রদলের সদস্য নাহিদ আহমেদ এবং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা মারজান আহমেদ প্রমুখ।




















