ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সজুড়ে আবারও রাজপথে নামছে ৭ লাখ মানুষ ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক! সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী মাহি জলিলের বিরূপ মন্তব্যের প্রতিবাদে স্কটল্যান্ডের ডালকিথে কমিউনিটি সভা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন এল-সায়েদ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুই বাংলাদেশির জয় ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালিতে কর্মী নিতে নিয়োগদাতারাই দেবে প্রশিক্ষণের খরচ : রাষ্ট্রদূত ব্রেক্সিটের বেড়াজাল ভাঙছে যুক্তরাজ্য ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তন

ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক!

  • আপডেট সময় ১২:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

ফ্রান্সের তিনটি আঞ্চলিক ব্লাড ব্যাংকের রেফ্রিজারেটর ব্যবস্থায় সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এতে রক্ত সংরক্ষণের জন্য ব্যবহৃত শীতলীকরণ কক্ষের তাপমাত্রা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণব্যবস্থা আক্রান্ত হয়েছে। তবে এ ঘটনায় রক্তের সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ও সোমবারের মধ্যবর্তী রাতে এ হামলার ঘটনা ঘটে। একই সময়ে সুইডেন থেকে বেলজিয়াম পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশের সুপারমার্কেটের ফ্রিজেও হামলা চালায় হ্যাকাররা।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটির ব্লাড ব্যাংক পরিচালনাকারী সংস্থা ফ্রেঞ্চ ব্লাড এস্টাবলিশমেন্টের (ইএফএস) কয়েকটি আঞ্চলিক স্থাপনা সাইবার নিরাপত্তা ঘটনার শিকার হয়েছে। এতে কিছু শীতলীকরণ কক্ষের পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।

ইএফএসের মুখপাত্র চার্লি দুবোয়া জানান, রক্তের সরবরাহে কোনো প্রভাব পড়েনি। সার্বক্ষণিক কর্মীরা বিভিন্ন সতর্কবার্তার মাধ্যমে সমস্যার কথা জানতে পারেন। পরে আক্রান্ত ফ্রিজে থাকা রক্ত অন্য নিরাপদ ফ্রিজে সরিয়ে নেওয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আক্রান্ত ফ্রিজগুলোতে দূরবর্তী প্রবেশের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। কীভাবে হামলা চালানো হয়েছে, কোন কোন সরঞ্জাম আক্রান্ত হয়েছে এবং কখন নিরাপদে ব্যবস্থাগুলো আবার চালু করা যাবে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

এর আগে একই সময়ে ইউরোপের আটটি দেশের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজে হস্তক্ষেপ করে হ্যাকাররা। এতে বিপুল পরিমাণ খাবার নষ্ট করতে বাধ্য হন ব্যবসায়ীরা। গত মাসেও ফ্রান্সের শত শত সুপারমার্কেটের শীতলীকরণ ইউনিটের নিয়ন্ত্রণ নিয়ে আগুন লাগানো ও খাদ্যপণ্য নষ্ট করার ঘটনা ঘটেছিল।

ইউরোপে ধারাবাহিক এসব হামলায় ইন্টারনেট-সংযুক্ত অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে রাশিয়ার ২০২২ সালের ইউক্রেন আক্রমণের পর ইউরোপে নিরাপত্তা উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ ধরনের দুর্বলতা নতুন করে আলোচনায় এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সজুড়ে আবারও রাজপথে নামছে ৭ লাখ মানুষ

ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক!

আপডেট সময় ১২:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬