ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু ১০ নভেম্বর ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন ল্য পেন ও মেলঁশোঁ ফ্রান্সে বিক্ষোভ : এক দিনে আহত অর্ধশত পুলিশ, বিক্ষোভকারী ৪৪৮ গ্রেপ্তার গোল্ডেন ভিসার সুযোগ দিচ্ছে পর্তুগাল সেনেগালে অভিবাসীদের নৌকাডুবিতে নিহত ২১ সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক ফ্রান্স প্রবাসী আখতার হাছান প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা ফ্রান্স বিএনপির কমিটি নিয়ে ভুয়া পোস্টার প্রচারের প্রতিবাদে রেজাউল করিম রেজা ফ্রান্সজুড়ে আবারও রাজপথে নামছে ৭ লাখ মানুষ ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক!

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন ল্য পেন ও মেলঁশোঁ

  • আপডেট সময় ০১:২৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

চলমান অস্থিরতার মধ্যেই আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ফ্রান্সের কট্টর ডানপন্থী নেত্রী মারিন ল্য পেন এবং তার কট্টর বামপন্থী প্রতিদ্বন্দ্বী জঁ-লুক মেলঁশোঁ ভোটারদের পছন্দের তালিকায় এগিয়ে আছেন। দেশটিতে রাজনৈতিক মেরুকরণ যখন তীব্রতর হচ্ছে, ঠিক তখনই জনমত জরিপের ফলাফল সামনে এল।

চলতি মাসের ৩ থেকে ৫ নভেম্বরের মধ্যে জরিপ সংস্থা ‘তলুনা হ্যারিস ইন্টারঅ্যাক্টিভ’ এর পরিচালিত এক জরিপ অনুযায়ী, বিভিন্ন পরিস্থিতির ভিত্তিতে প্রথম দফার ভোটে লে পেন ৩৪ শতাংশ থেকে ৩৬ শতাংশ ভোট পেয়ে শীর্ষে থাকতে পারেন। গত মাসের অনুরূপ একটি জরিপে তার প্রাপ্ত ভোটের হার ৩৫ শতাংশ থেকে ৩৭ শতাংশের মধ্যে ছিল বলে দেখা গিয়েছিল।

চরম বামপন্থী দল ‘ফ্রান্স আনবাউড’-এর প্রার্থী মেলঁশোঁ জরিপ করা পাঁচটি পরিস্থিতির সবকটিতেই দ্বিতীয় দফায় (রান-অফ) পৌঁছাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে তার প্রাপ্ত ভোট হতে পারে ১৮ অথবা ১৯ শতাংশ। দ্বিতীয় দফার ভোটে লে পেন সহজেই মেলঁশোঁকে পরাজিত করতে পারেন বলে মনে করা হচ্ছে।

মাক্রোঁর দ্বিতীয় ও শেষ পাঁচ বছর মেয়াদী শাসনকাল শেষ হওয়ার পথে। তিনি এমন এক রাজনৈতিক পরিস্থিতি রেখে যাচ্ছেন যেখানে রাজনৈতিক কেন্দ্রের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে এবং অর্থনীতিও ভঙ্গুর অবস্থায় রয়েছে। যা কট্টরপন্থী দলগুলোর জন্য সুযোগ তৈরি করে দিয়েছে।

মেলঁশোঁ এর আগে ২০১২, ২০১৭ ও ২০২২ সালে তিনবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু কখনোই দ্বিতীয় দফায় পৌঁছাতে পারেননি। লে পেনও একই তিনটি নির্বাচনে অংশ নিয়েছিলেন। এর মধ্যে ২০১৭ ও ২০২২ সালের নির্বাচনে তিনি দ্বিতীয় দফায় মাক্রোঁর কাছে পরাজিত হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু ১০ নভেম্বর

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন ল্য পেন ও মেলঁশোঁ

আপডেট সময় ০১:২৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬