ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন ফ্রান্স বিএনপি নেতা হাজী হাবিব

  • আপডেট সময় ০৯:২১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮
  • ৩৮০ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ফ্রান্স বিএনপি নেতা হাজী হাবিব। এক শোক বার্তায় তিনি ফাতেমা আমিনকে একজন মহীয়সী নারী হিসাবে অভিহিত করেন। তিনি  মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মির্জা ফখরুলের মত একজন সৎ ও দেশ প্রেমীক সন্তান উপহার দিয়েছেন ফাতিমা আমেন, এজন্য তার কাছে জাতি কৃতজ্ঞ, যোগ করেন জনাব হাবিব।

প্রসঙ্গত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমিন চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১২ টায় (বাংলাদেশ সময়) বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন  (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর।তিনি ৪ কন্যা এবং ৩ পুত্র সন্তান রেখে গেছেন।আজ বৃহষ্পতিবার বাদ মাগরিব গুলশান সেন্ট্রাল মসজিদ (আজাদ মসজিদ) এবং আগামীকাল বাদ আসর ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। উল্লেখ্য, মরহুমার মরদেহ বারডেম হাসপাতালের লাশ রাখার হিমাগারে রাখা হবে। আগামীকাল সকাল পৌনে ৯টায় ইউএস বাংলার একটি কার্গো বিমানযোগে মরহুমার মরদেহ সৈয়দপুর বিমান বন্দরে এবং পরে সড়ক পথে লাশবাহী গাড়ীতে করে ঠাকুরগাঁও জেলা সদরের হাজী পাড়ায় তাঁর নিজ বাসভবনে নেয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’

মির্জা ফখরুলের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন ফ্রান্স বিএনপি নেতা হাজী হাবিব

আপডেট সময় ০৯:২১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮