ঢাকা ১২:১২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফেঞ্চুগঞ্জে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি’র সভা অনুষ্ঠিত সুইজারল্যান্ডে বুরুন্ডির নাগরিককে হত্যা ও মরদেহ টুকরো করার অভিযোগ: গ্রেপ্তার ১ বাংলাদেশি ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা আত্মার স্বাতন্ত্র্য ও সরলতার নন্দনতত্ত্ব প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত বিদায়, শেখ হাসিনা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক ইরাকে ৬ ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপে আন্তর্জাতিক মানবাধিকার বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশি আইনজীবী সাইদুল আব্দুল বিভ্রান্তিকর তথ্য প্রচার : লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সতকর্তা ইতালিতে ১২ দফা ভূকম্পন প্যারিসে এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ৫

বিমানে বিশ্বের ব্যস্ততম রুট মালয়েশিয়া-সিঙ্গাপুর

  • আপডেট সময় ১০:৩৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮
  • ৪০২ বার পড়া হয়েছে

সিঙ্গাপুর ও মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মধ্যকার বিমান ভ্রমণ পথ বিশ্বের সবচেয়ে ব্যস্ততম আন্তর্জাতিক রুটে পরিণত হয়েছে। এক গবেষণায় এমনটিই দেখা গেছে।
বিমান পরিবহন বিষয়ক গবেষণা সংস্থা ‘ওএজি অ্যাভিয়েশন’ বলেছে, এ রুটে চলতি বছরের ফেব্রæয়ারি মাসে দুই বিমানবন্দরে প্রায় ৩০ হাজার ৫৩৭ বার বিমান চলাচল হয়েছে। অর্থাৎ, প্রতিদিন গড়ে রুটটিতে চলেছে ৮৪টি ফ্লাইট। ফলে, হিসাবের দিক দিয়ে এ রুট এশিয়ার গন্তব্যস্থলগুলোর তালিকায় এগিয়ে থাকা হংকং-তাইপে রুটকেও ছাড়িয়ে গেছে।
সিঙ্গাপুর ও কুয়ালালামপুরের মধ্যে বিমান যাত্রায় সময় লাগে প্রায় এক ঘণ্টা। দুই দেশের মধ্যে এখন উচ্চ গতির রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলারও পরিকল্পনা করা হচ্ছে। সিঙ্গাপুর-মালয়েশিয়া রুটে চলাচল করে স্কুট, জেটস্টার, এয়ার এশিয়া, মালিন্দো এয়ারসহ দুই দেশের পতাকাবাহী সিঙ্গাপুর এয়ারলাইনস ও মালয়েশিয়া এয়ারলাইনসের বিমান।
ওএজি অ্যাভিয়েশনের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার বাইরে ব্যস্ততম আন্তর্জাতিক রুট হল নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর ও কানাডার টরন্টো পিয়ারসন বিমানবন্দর। ফেব্রুয়ারিতে এ রুটে ১৬ হাজার ৯৫৬ টি ফ্লাইট চলাচল করেছে। আর বিমানযাত্রীর সংখ্যা বিবেচনায় হংকং ও তাইওয়ানের রাজধানী তাইপে সবচেয়ে ব্যস্ততম। এ রুটে যাত্রী সংখ্যা ৬৫ লাখ। দ্বিতীয় ব্যস্ততম রুট হচ্ছে, সিঙ্গাপুর-জাকার্তা (৪৭ লাখ যাত্রী) এবং এরপর আছে, সিঙ্গাপুর-কুয়ালালামপুর (৪০ লাখ)। তবে বিশ্বের সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক রুটও হার মেনেছে একটি দেশের সবচেয়ে জনপ্রিয় অভ্যন্তরীন রুটের বিমানযাত্রার কাছে। আর তা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে দেশটির উপকূলবর্তী একটি জনপ্রিয় ছুটি কাটানোর দ্বীপ যেজুর মধ্যকার ফ্লাইট। এটি বিশ্বের ব্যস্ততম বিমান রুট। ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরীণ এ রুটে প্রায় ৬৫ হাজার ফ্লাইট চলাচল করেছে। ওএজির হিসাব মতে যা প্রতিদিন গড়ে প্রায় ১৮০ বার যাত্রার সমান। সূত্র : বিবিসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফেঞ্চুগঞ্জে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি’র সভা অনুষ্ঠিত

বিমানে বিশ্বের ব্যস্ততম রুট মালয়েশিয়া-সিঙ্গাপুর

আপডেট সময় ১০:৩৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮