ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় শুরু হচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা ফ্রান্সের পথে আইজিপি ফেঞ্চুগঞ্জে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি’র সভা অনুষ্ঠিত সুইজারল্যান্ডে বুরুন্ডির নাগরিককে হত্যা ও মরদেহ টুকরো করার অভিযোগ: গ্রেপ্তার ১ বাংলাদেশি ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা আত্মার স্বাতন্ত্র্য ও সরলতার নন্দনতত্ত্ব প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত বিদায়, শেখ হাসিনা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক ইরাকে ৬ ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

মদিনা থেকে ঢাকা আসার পথে সৌদি বিমানের জরুরি অবতরণ

  • আপডেট সময় ১০:২০:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮
  • ৬৫১ বার পড়া হয়েছে

কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সৌদি আরবের মদিনা থেকে ঢাকা আসার পথে একটি বিমান জেদ্দা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। তবে অবতরণের পরই জরুরি পথ দিয়ে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি সংবাদমাধ্যম  আরব নিউজের খবরে বলা হয়েছে, ওনুর এয়ারের কাছ থেকে ইজারা নেওয়া সৌদি এয়ারবাস এ৩৩০-২০০ বিমানটি জেদ্দার বাদশাহ আব্দুলআজিজ বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানটির ‘নোজ গিয়ারে’ সমস্যা দেখা দেওয়ায় এভাবে অবরতণ করতে হয়।

খবরে আরও বলা হয়, স্থানীয় সময় রাত ১০টার দিকে বিমানটি অবতরণ করে। তার আগে কয়েক ঘণ্টা ধরে জেদ্দা বিমানবন্দরের কাছ দিয়ে ঘোরাঘুরি করছি। রানওয়েতে অবতরণের অনুমতি না পাওয়ায় এই দেরি হয়।

এই ঘটনায় বিমানটির সামান্য ক্ষতি হলেও সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে বলে খবরে জানানো হয়েছে। এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার

মদিনা থেকে ঢাকা আসার পথে সৌদি বিমানের জরুরি অবতরণ

আপডেট সময় ১০:২০:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮