ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

নতুন ভিসা চালুর ঘোষণা দিল লন্ডন

  • আপডেট সময় ০৯:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮
  • ৩৭৬৫ বার পড়া হয়েছে

‘টিয়ার ওয়ান স্টার্ট-আপ’ নামের বিজনেস ভিসা চালু করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। বুধবার (১৪ জুন) এই ঘোষণা দিয়েছে ব্রিটেনের হোম অফিস। এর মাধ্যমে ইউরোপের বাইরের দেশের নাগরিকরা ব্রিটেনে আসতে পারবেন। কারণ ব্রিটেনে বসবাসরত কিংবা অন্যান্য দেশ থেকেও এই ভিসা পেতে আবেদন করা যাবে। এজন্য ভিসা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনও ডিগ্রির প্রয়োজন হবে না।

মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ ও পরামর্শে এই ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। লন্ডনের ইমিগ্রেশন আইনজীবী ব্যারিস্টার তারেক চৌধুরী জানান, শিগগিরই ‘টিয়ার ওয়ান স্টার্ট-আপ’ বিজনেস ভিসার জন্য আবেদনের নিয়ম ও বিস্তারিত তথ্য প্রকাশ করবে হোম অফিস। ২০১৯ সালের মার্চ থেকে এই নতুন ভিসার জন্য আবেদন করা যাবে।

নতুন এই ভিসার জন্য সঠিক প্রার্থী যাচাইয়ের কাজে ব্রিটেনের বিভিন্ন প্রতিষ্ঠান ও ইউনিভার্সিটিকে দায়িত্ব দেবে হোম অফিস। হোম অফিস অনুমোদিত এসব প্রতিষ্ঠান থেকে যথাযথ অনুমতি পেলেই ভিসা আবেদন করা যাবে। সরকারের লক্ষ্য এই ভিসার অধীনে অন্তত দুই হাজার তরুণ উদ্যোক্তা ও মেধাবী ব্যবসায়ীকে ব্রিটেনে আসার সুযোগ করে দেওয়া। বিশেষ করে আইটি খাতের উদ্যোক্তাদের এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।

ব্রিটেনের হোম সেক্রেটারি সাজিদ জাবিদ বলেছেন, ‘মেধাবী ও প্রকৃত ব্যবসায়ীদের আকৃষ্ট করতেই এই নতুন ভিসা চালু হয়েছে। এর মাধ্যমে ব্রিটেনের অর্থনীতি লাভবান হবে বলে আশাবাদী আমরা। ব্রিটেনে ব্যবসা করতে ইচ্ছুকদের জন্য নিজের ক্যারিয়ার গড়তে আমাদের দরজা সবসময়ই খোলা থাকবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট

নতুন ভিসা চালুর ঘোষণা দিল লন্ডন

আপডেট সময় ০৯:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮