ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

বাংলাদেশে ছাত্রদের বিক্ষোভে হামলায় ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ জানিয়েছে

  • আপডেট সময় ০৮:০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮
  • ৫১০ বার পড়া হয়েছে

সড়কে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকায় বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (৭ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশে ইইউ দূতাবাসের প্রধান সবাইকে শান্ত থাকতে ও শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।

ইউরোপীয় ৯ জন কূটনীতিতের ওই যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমরা আশা করছি সবপক্ষ ধৈর্য্য ধরবে আর শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। বিক্ষোভকারী, সাংবাদিক ও অন্যদের ওপর বেআইনি ও অসামঞ্জস্যপূর্ণ সহিংসতা বা পদক্ষেপ বন্ধ করা প্রয়োজন। যা হয়েছে তা অবশ্যই তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।

বিবৃতিতে যুক্তরাজ্যের হাই কমিশনার এবং ডেনমার্ক, স্পেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা স্বাক্ষর করেন।

বিবৃতিতে আরও বলা হয়, স্কুলের শিশুদের এই বিক্ষোভ বাংলাদেশে সড়কের নিরাপত্তা ও আইন-কানুনের প্রয়োগ নিয়ে ভীতির বিষয়টির তুলে ধরেছে। সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা স্বীকার করা একটি সমাদৃত পদক্ষেপ। আমরা আশা করি, সরকার অবিলম্বে এসব সমস্যা সমাধানে পদক্ষেপ নেবে।

এদিকে, জাতিসংঘের যুব দূত জয়াথমা বিক্রমানায়েকেও বাংলাদেশের শিক্ষার্থীদের এই বিক্ষোভের বিষয়টিকে তুলে ধরেছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, আমার বাংলাদেশ সফর সময়মতো হয়নি। তরুণদের জন্য নিরাপদ বাসস্থানের বিষয়ে বলতে গিয়ে আমি নিরাপদ সড়কের দাবিতে তরুণদের প্রতিবাদের প্রশংসা করেছি। আমি সরকারসহ অন্যদের অবিলম্বে সহিংসতা বন্ধ করার পাশাপাশি অধিকার আদায়ে মাঠে না শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট

বাংলাদেশে ছাত্রদের বিক্ষোভে হামলায় ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ জানিয়েছে

আপডেট সময় ০৮:০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮