ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

সিলেটের দানবীর রাগীব আলী আবরো কারাগারে

  • আপডেট সময় ০২:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
  • ৪২৫ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি : প্রতারণার মাধ্যমে তারাপুর চা-বাগানের ভূমি আত্মসাতের মামলায় রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাৎ এবং জালিয়াতির একটি মামলায় জামিন নামঞ্জুর করে সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সিলেট জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট শামিম আহমদ জানান, বুধবার (১২সেপ্টম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আদালতে রাগীব আলীর পক্ষে জামিন আবেদন জানানো হয়। তবে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, প্রতারণার মাধ্যমে তারাপুর চা-বাগানের ভূমি আত্মসাতের মামলায় সিলেটের কথিত দানবীর রাগীব আলী ও তার ছেলেমেয়েসহ পাঁচজনকে সাজা দেন আদালত। এর মধ্যে ৮৩ বছর বয়সী রাগীব আলীকে চারটি ধারায় মোট ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়। আর তার ছেলে আবদুল হাই, মেয়ে রুজিনা কাদির, জামাতা আবদুল কাদির এবং আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদকে ওই চার ধারায় মোট ১৬ বছর করে কারাদণ্ড দেয়া হয়। এ মামলার অপর আসামি তারাপুর চা-বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বেকসুর খালাস দেয়া হয়। গত বছরের ৬ এপ্রিল সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো এ মামলার রায় ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

সিলেটের দানবীর রাগীব আলী আবরো কারাগারে

আপডেট সময় ০২:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮