ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন মেসির বিদায় হবে আর্জেন্টিনায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ আল-আকসা মসজিদে ঢুকে চার সহস্রাধিক ইসরায়েলির তাণ্ডব শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের প্রতি সিলেটে ছাত্র সমাজের পূর্ণ সংহতি যুক্তরাজ্যে মোল্লারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মখন মিয়ার পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু ১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

সাজা স্থগিত, মুক্তি পাচ্ছেন নওয়াজ

  • আপডেট সময় ১১:২৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৩২৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাজা স্থগিত করেছে ইসলামাবাদ হাই কোর্ট। একইসঙ্গে তাদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। নওয়াজ শরিফের আপিলের ভিত্তিতে বুধবার এমন আদেশ দেন আদালত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নওয়াজ ছাড়াও তার কন্যা মরিয়ম নওয়াজ এবং জামাতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ সফদারের বিরুদ্ধে অ্যাভেনফিল্ড মামলার রায় স্থগিত করেছে ইসলামাবাদ হাই কোর্ট।

লন্ডনে কেনা চারটি বিলাসবহুল ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেওয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ার দায়ে ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের একাউন্টিবিলিটি আদালত। মেয়ে মরিয়মকে দেওয়া হয় ৭ বছরের সশ্রম কারাদণ্ড। ১৩ জুলাই লন্ডন থেকে আবু ধাবি হয়ে দেশে ফিরে গ্রেফতার হলে নওয়াজ ও মরিয়মকে আদিয়ালা জেলে পাঠায় আদালত। একই মামলায় দণ্ড পাওয়া মরিয়মের স্বামী ক্যাপ্টেন (অব) সফদার আলীও একই কারাগারে রয়েছেন।

গত ১৪ জুলাই কারাগারে বাবার সঙ্গে সাক্ষাৎ শেষে নওয়াজের পুত্র হুসেইন নওয়াজ অভিযোগ তোলেন, কারাগারে তার বাবাকে ঘুমানোর খাট পর্যন্ত দেওয়া হয়নি। ব্যবহার করতে দেওয়া হয়েছে নোংরা বাথরুম।

নওয়াজ শরিফ কারাবন্দি থাকা অবস্থায় তার স্ত্রী কুলসুম নওয়াজ লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কারাগারে বন্দি থাকায় স্ত্রী কুলসুম নওয়াজের মৃত্যুর সময় তার পাশে থাকতে পারেননি নওয়াজ। কন্যা মরিয়ম নওয়াজও থাকতে পারেননি মায়ের পাশে। তবে তার তার জানাজায় অংশ নিতে গত ১২ সেপ্টেম্বর তাদের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

সাজা স্থগিত, মুক্তি পাচ্ছেন নওয়াজ

আপডেট সময় ১১:২৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮