ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের প্রতি সিলেটে ছাত্র সমাজের পূর্ণ সংহতি যুক্তরাজ্যে মোল্লারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মখন মিয়ার পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু ১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যে অস্থিরতার নতুন নজির প্রবাসী কার্ডধারীদের জন্য আসছে একগুচ্ছ সুবিধা ফ্রান্সের কোচ হিসেবে চুক্তি করেছেন জিদান মোদির ভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জিদান বন্ধুর চেয়েও বেশি কিছু, বড় ভাইয়ের মত : বেনজেমা

  • আপডেট সময় ০২:১৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯
  • ৩৪২ বার পড়া হয়েছে

সান্তিয়াগো বার্নাব্যুতে জিনেদিন জিদান ফেরায় যারা খুশি হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম করিম বেনজেমা। রিয়ালের নাম্বার নাইন আর কোচের মধ্যে সম্পর্ক অনেকটা পারিবারিক বন্ধনের মত। স্থানীয় এক পত্রিকাকে এমনটিই জানিয়েছেন ফরাসি স্ট্রাইকার।
‘তার সাথে আমার সম্পর্কটা বিশেষ’, বলেন বেনজেমা। ‘আমি এই কারণে খুশি যে অনেক আগে যখন আমাদের সম্পর্ক শুরু হয় তখন সে এ ব্যাপারে বলেছিল।’ ‘এটা বন্ধুত্বের চেয়েও বেশি কিছু, সে আমার পরিবারের অংশ, তবে তার মানে এই না যে সে আমাকে ছেড়ে কথা বলে। সে আমার বড় ভাইয়ের মত এবং আমাকে সে প্রচুর সাহায্য করে।’
মৌসুমটা দারুণ কেটেছে বেনজেমার। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে ৫২ ম্যাচে করেছেন ৫০ গোল, ১১ বার করেছেন গোলে সহায়তা। তবে দল কিছু না জেতায় আক্ষেপটা রয়েই গেছে, ‘এটা হয়ত আমার অন্যতম সেরা মৌসুম, এজন্য ভালো লাগছে, কিন্তু এটা ছিল কঠিন একটা মৌসুম কারণ আমরা কিছুই জিতিনি।’ সাবেক সতীর্থ রোনালদোকে নিয়ে ৩১ বছর বয়সীর স্মৃতিচারণ, ‘যে চলে গেছে সে ছিল গ্রেট খেলোয়াড়। এখন আমিই কি নেতা? হয়ত। তবে দলীয় কার্যকরণই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জিদান বন্ধুর চেয়েও বেশি কিছু, বড় ভাইয়ের মত : বেনজেমা

আপডেট সময় ০২:১৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯