ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের প্রতি সিলেটে ছাত্র সমাজের পূর্ণ সংহতি যুক্তরাজ্যে মোল্লারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মখন মিয়ার পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু ১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যে অস্থিরতার নতুন নজির প্রবাসী কার্ডধারীদের জন্য আসছে একগুচ্ছ সুবিধা ফ্রান্সের কোচ হিসেবে চুক্তি করেছেন জিদান মোদির ভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোজা রেখেও মাহমুদউল্লাহ, মুশফিকের, মিরাজের অসাধারণ নৈপুন্য!

  • আপডেট সময় ১০:৩০:০৯ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯
  • ৩৪৬ বার পড়া হয়েছে

এমনিতেই রোজা রেখে ক্রিকেট খেলা অনেক কষ্টসাধ্য। এর উপর বিশ্বকাপের প্রথম ম্যাচ বলে কথা। প্রতিপক্ষও শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। বাড়তি এই চাপেও রোজা ভাঙেননি বাংলাদেশ দলের তিন ক্রিকেটার। রোজা রেখেই তারা মাঠে নামেন। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন তারা। ম্যাচে অসাধারণ নৈপুন্যও দেখিয়েছেন তারা।

রোজা রেখে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামা টাইগাররা হলেন- মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজ।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের একটি ম্যাচ অনুষ্ঠিত হয় রোজায়। ওই ম্যাচেও মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম রোজা রেখে খেলেছিলেন। বিশ্বকাপের আগে অনুশীলনেও তারা রোজা ছিলেন।

এবার মাহমুদউল্লাহ ও মুশফিকের সাথে মিরাজও রোজা রেখে খেলতে নামেন। ম্যাচে তিনজনই ভালো পারফরমেন্স করেন।

মুশফিক তো ১৪২ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের মূল কাজটিই করে দিয়ে গেছেন সাকিব আল হাসানের সঙ্গে। শুধু তাই নয়, ৭৮ রানের সর্বোচ্চ ইনিংসটিও খেলেছেন মুশফিক।

মাহমুদউল্লাহ রিয়াদ শেষ মুহূর্তে অসাধারণ ব্যাট করলেন। ৩৩ বলে করেছেন অপরাজিত ৪৬ রান। তার এই ঝড়ো ইনিংসেই বাংলাদেশের রান গিয়ে ঠেকে ৩৩০-এ।

আর বোলিংয়ে নৈপুণ্য দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বিন মর্তুজা নিজেই জানালেন বাংলাদেশ দলের এই তিন ক্রিকেটারের রোজা রেখে খেলার কথা। শুধু তাই নয়, বিশেষ ধন্যবাদও তিনি জানিয়েছেন এই তিন ক্রিকেটারকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রোজা রেখেও মাহমুদউল্লাহ, মুশফিকের, মিরাজের অসাধারণ নৈপুন্য!

আপডেট সময় ১০:৩০:০৯ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯