ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জার্মানিতে দুজনের বেশি চলাচলে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় ০৩:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
  • ১১৬ বার পড়া হয়েছে

দুই জনের বেশি একসঙ্গে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে জার্মানি৷ রাজ্য সরকারগুলোর সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ সোমবার থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা৷

রোববার জার্মানির ১৬ রাজ্যের প্রধানদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সেখান থেকে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত এসেছে৷ দুই জনের বেশি একসঙ্গে চলাচলে আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা, তবে একই পরিবারের সদস্য ও একই ঘরে বসবাসরতদের এই নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেয়া হয়েছে৷

নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেককে নিজেদের মধ্যে কমপক্ষে দেড় মিটার দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে৷ ম্যার্কেলের ভাষণের ঠিক আগে নর্থরাইন ওয়েস্টফেলিয়ার মুখ্যমন্ত্রী আরমিন লাশেট জানিয়েছেন, নিয়ম না মানলে ২৫ হাজার ইউরো পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে৷ 

লাশেট জানিয়েছিলেন, নতুন নিষেধাজ্ঞা ১৯ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে৷ তবে ম্যার্কেল তার ভাষণে প্রাথমিকভাবে দুই সপ্তাহের জন্য এই নিয়ম কার্যকর করার ঘোষণা দিয়েছেন৷

নিষেধাজ্ঞার বিস্তারিত

– রেস্টুরেন্ট, ক্যাফে, চুল কাটার সেলুন থেকে শুরু করে যেসব সেবা প্রতিষ্ঠানে গ্রাহকদের মধ্যে দুই মিটার দূরত্ব বজায় রাখা সম্ভব নয় সেগুলো বন্ধ থাকবে৷ 

– ঘরের বাইরে প্রত্যেককে কমপক্ষে দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে৷

– কোম্পানিগুলোকে অবশ্যই কর্মীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে৷

– এসব বিধিনিষেধ পরামর্শ নয়, বরং নিয়ম, যা সবাই মানতে বাধ্য৷ এমনটাই উল্লেখ করেছেন আঙ্গেলা ম্যার্কেল৷

কোয়ারান্টিনে থাকবেন ম্যার্কেল

এদিকে আঙ্গেলা ম্যার্কেল ঘরে কোয়ারান্টিনে থাকবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র স্টেফান সাইবার্ট৷ বার্তা সংস্থা এএফপি এমন তথ্য দিয়েছে৷ শুক্রবার যে ডাক্তার তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন তিনি নিজেই নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন৷ আর সে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ম্যার্কেল৷

সাইবার্ট বিবৃতিতে বলেন, চ্যান্সেলর নিজেই ঘরে কোয়ারান্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন৷ সামনের দিনগুলোতে তাকে নিয়মিত পরীক্ষা করা হবে৷ এই সময়ে তিনি ঘর থেকেই অফিসের কাজ করবেন৷ 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

হাদি হত্যা : ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার

জার্মানিতে দুজনের বেশি চলাচলে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৩:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০