ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬

ব্রেক্সিটের পর শক্তিশালী হলো বৃটিশ পাসপোর্ট

  • আপডেট সময় ১২:১৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
  • ২৯৫ বার পড়া হয়েছে

ব্রেক্সিটের পরে শক্তিশালী হয়েছে বৃটেনের পাসপোর্ট। এমনটাই দেখা গেছে ২০২১ সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে। প্রতিবছরই তারা বিশ্বের কোন দেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায় তার ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করে। এবার এ তালিকায় গত বছরের তুলনায় একধাপ এগিয়ে ৭ম স্থানে উঠে এসেছে বৃটেন। এরমধ্য দিয়ে পাসপোর্টের শক্তির বিবেচনায় যুক্তরাষ্ট্রকে ধরে ফেললো দেশটি। এ খবর দিয়েছে দ্য সান।

এতে বলা হয়েছে, ব্রেক্সিট কার্যকর হলেও বৃটিশ নাগরিকরা ইইউভুক্ত রাষ্ট্রগুলোতে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পাচ্ছে। ফলে এ চুক্তির কারণে এ ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হয়নি দেশটির। নিউজিল্যান্ড, বেলজিয়াম, নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মতো বৃটেনের নাগরিকরাও ভিসা ছাড়া ১৮৫টি দেশে ভ্রমণ করতে পারেন।

তবে বৃটেনের ওপরে রয়েছে ইইউভুক্ত বেশ কয়েকটি দেশ। এরমধ্যে জার্মান নাগরিকরা ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পান ১৮৯ টি দেশে, স্পেনের নাগরিকরা পান ১৮৮ দেশে এবং ফরাসিরা পান ১৮৬ দেশে। এ বছরের সবথেকে শক্তিশালী পাসপোর্ট বলা হয়েছে জাপানি পাসপোর্টকে। গত ৪ বছর ধরেই বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্ট নির্বাচিত হয়েছে জাপানি পাসপোর্ট। দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন বিশ্বের ১৯১ রাষ্ট্র।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলোর মধ্যে সবার থেকে পেছনে রয়েছে ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া। দেশ দুটির নাগরিকরা ১৭১টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পেয়ে থাকেন। এ বছর তালিকায় সবার শেষে ছিল তালেবানের হামলায় বিধ্বস্ত আফগানিস্তান। মাত্র ২৬ দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পান দেশটির নাগরিকরা। তালিকায় ১০১তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ৪১টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পান বাংলাদেশিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব

ব্রেক্সিটের পর শক্তিশালী হলো বৃটিশ পাসপোর্ট

আপডেট সময় ১২:১৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১