ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

জি-৭ জোটকে চীনের হুঁশিয়ারি

  • আপডেট সময় ০৮:৪৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
  • ২৯৭ বার পড়া হয়েছে

ধনী দেশগুলোর অর্থনৈতিক জোট জি-৭ এর নেতাদের হুঁশিয়ারি দিয়েছে চীন। তারা জানিয়েছে, একটি ছোট গ্রপ বিশ্বের ভাগ্য ঠিক করবে এমন দিন অনেক আগেই চলে গেছে। লন্ডনে চীনা দূতাবাসের এক মুখপাত্র এসব বলেন বলে রবিবার উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, চীনা মুখপাত্র বলেছেন, ‘আমরা সর্বদা বিশ্বাস করি বড় বা ছোট, শক্তিশালী বা দুর্বল, দরিদ্র বা ধনী দেশ- সবাই সমান। বিশ্বে বিষয়গুলো সমস্ত দেশের পরামর্শের মাধ্যমে পরিচালনা করা উচিত।’ জি-৭ এর সদস্যদেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, জার্মানি, ইটালি, ফ্রান্স এবং জাপান। জানা গেছে, নিম্ন-মধ্যম আয়ের কোম্পানিগুলোকে উন্নত অবকাঠামো তৈরিতে সহায়তা করার পরিকল্পনা গ্রহণ করেছেন অর্থনৈতিক জোট জি-৭ এর সদস্য দেশগুলোর নেতারা। এবছর ইংল্যান্ডের কর্নওয়ালে অনুষ্ঠিত হচ্ছে জি-৭ সম্মেলন। বিবৃতিতে জি-৭ নেতারা জানিয়েছেন, অবকাঠামো উন্নয়নের জন্য তারা মূল্যবোধ দ্বারা চালিত, উচ্চমানের এবং স্বচ্ছ অংশীদ্বারিত্বের প্রস্তাব দেবেন। তবে এই প্রকল্পের অর্থায়ন কীভাবে হবে তা এখনো পরিষ্কার নয়। এছাড়া আশা করা হচ্ছে, এবারের সম্মেলনে মহামারি মোকাবেলা নিয়েও একটি পরিকল্পনা ঘোষণা করবেন জি-৭ নেতারা। বিশ্বকে বিপর্যস্ত অবস্থায় ঠেলে দিয়েছে কভিড-১৯ মহামারী। এর থেকে পরিত্রাণ পেতে অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে কভিড প্রতিরোধী টিকা। এরই মধ্যে ধনী দেশগুলো তাদের বেশির ভাগ নাগরিককে টিকার আওতায় নিয়ে এসেছে। তবে পিছিয়ে আছে উন্নয়নশীল দেশগুলো। এক্ষেত্রে মহামারীর সমাপ্তি টানতে বিশ্বজুড়ে টিকাদান কার্যক্রম বিস্তৃতির উদ্যোগ নিচ্ছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭। জোটের পরিকল্পনা অনুযায়ী, টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে তাদের মেধাস্বত্ব অধিকার মওকুফে রাজি করানোর চেষ্টা করা হবে। এটি সফল হলে মাত্র ৬৫০ কোটি ডলার ব্যয় করেই উন্নয়নশীল দেশগুলোকে টিকার আওতায় আনা সম্ভব হবে। খবর দ্য গার্ডিয়ান।

মেধাস্বত্ব অধিকার মওকুফ নিয়ে টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তিতে পৌঁছতে না পারলে এ ব্যয় পর্বতসম হবে। দাতব্য প্রতিষ্ঠান অক্সফামের হিসাব অনুযায়ী, এক্ষেত্রে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোয় টিকাদান কার্যক্রমের ব্যয় ৮ হাজার কোটি ডলারে পৌঁছতে পারে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, জি৭ নেতাদের অবশ্যই সবচেয়ে কার্যকর টিকা উৎপাদনের জন্য একটি বৈশ্বিক নেটওয়ার্ককে সমর্থন করতে হবে। এর মাধ্যমে উন্নয়নশীল বিশ্বের দেশগুলো নিরাপদে ও কার্যকরভাবে কভিড প্রতিরোধী টিকার ডোজ পেতে পারে। অক্সফামের এক মুখপাত্র বলেন, মেধাস্বত্ব অধিকার মওকুফ না করা হলে পর্যাপ্ত ডোজ পাওয়ার জন্য আমাদের ১০ গুণ বেশি ব্যয় করতে হবে। আর এ অর্থ সরাসরি সংস্থাগুলোর শেয়ারহোল্ডারদের পকেটে যাবে। এ শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা অন্তত ১০০ কোটি ডোজ অতিরিক্ত টিকা সরবরাহ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। এর মাধ্যমে আগামী বছরের মধ্যে বিশ্বের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৮০ শতাংশকে টিকা দেয়া যাবে বলে আশা করছেন তারা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র তার টিকার অর্ডার থেকে স্বল্পোন্নত দেশগুলোয় অতিরিক্ত ৫০ কোটি ডোজ টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি যুক্তরাজ্য ১০ কোটি ডোজসহ জি৭ নেতারা ২০২২ সালের মধ্যে মোট ১০০ কোটি ডোজ টিকা সরবরাহ করবেন। যদিও এ পরিমাণ টিকা দিয়ে স্বল্প ও মধ্যম আয়ের দেশের পর্যাপ্তসংখ্যক মানুষকে টিকা দেয়া সম্ভব নয় বলে জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো। তাদের মতে, এক্ষেত্রে দেশগুলোর প্রাপ্তবয়স্ক সবাইকে টিকা দিতে এক হাজার কোটিরও বেশি ডোজের প্রয়োজন হবে। এদিকে কভিড-১৯ টিকার পেটেন্ট মওকুফে দক্ষিণ আফ্রিকার আহŸানে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সমর্থনের ক্ষেত্রে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে যোগ দিয়েছিলেন। তবে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এ পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন। বার্লিন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব মওকুফের পরিকল্পনা টিকা তৈরির ক্ষেত্রে মারাত্মক জটিলতা তৈরি করবে। ফার্মাসিউটিক্যাল শিল্প যুক্তি দেখিয়েছে, মেধাস্বত্ব অধিকার রক্ষা করা উদ্ভাবনের জন্য জরুরি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

জি-৭ জোটকে চীনের হুঁশিয়ারি

আপডেট সময় ০৮:৪৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১