ঢাকা ১২:১১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর

স্পেনের মাদ্রিদে বিশেষ সম্মাননায় ভূষিত হলেন ফ্রান্সের কমিউনিটি ব্যক্তিত্ব ফারুক খান ও মঞ্জুরল হাসান

  • আপডেট সময় ০৭:৫৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • ৩২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :প্রবাসে বাংলাদেশী কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় এবং বাংলাদেশী হিসেবে প্রবাসের মাটিতে ব্যবসা বানিজ্যে সফলতার জন্য স্পেনের মাদ্রিদে সম্মাননা পেয়েছেন ফ্রান্সের বিশিষ্ট দুই কমিউনিটি ব্যক্তিত্ব ইপিবিএ ফ্রান্স শাখার সভাপতি ফারুক খান ও ফ্রান্স আওয়ামীলীগের সহসভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম।
গত শনিবার স্পেনের মাদ্রিদে ইউরোপের মূল ধারার সাংবাদিকদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে এই সফল দুই ব্যবসায়ী ও কমিউনিটি নেতাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানের বিশেষ অথিতি বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক জার্মানির ডয়েসে ভেলে’র বাংলা প্রধান খালেদ মহিউদ্দিন তাদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন।
মঞ্চে সম্মাননার ক্রেস্ট হাতে নিয়ে ফারুক খান ও মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ইউরোপের মূল ধারার এই বৃহৎ সাংবাদিক সংগঠনের প্রদেয় সম্মাননা পেয়ে তারা আপ্লোত। প্রবাসের মাটিতে সমাজে কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা তাদেরকে ভবিষ্যতে কমিউনিটিতে আরো বেশি কাজ করার অনুপ্রেরনা যোগাবে। অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব আয়েবাপিসি তাদেরকে বিশেষ সম্মাননা প্রদান করায় তারা সংগঠনের সকলকে ধন্যবাদ জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ

স্পেনের মাদ্রিদে বিশেষ সম্মাননায় ভূষিত হলেন ফ্রান্সের কমিউনিটি ব্যক্তিত্ব ফারুক খান ও মঞ্জুরল হাসান

আপডেট সময় ০৭:৫৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২