ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

ব্রিটেনের রাস্তায় ভুয়া ভিক্ষুকদের আয় বছরে ২৬ হাজার পাউন্ড

  • আপডেট সময় ০১:২৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮
  • ৪৩৩ বার পড়া হয়েছে

বাড়ি আছে তবুও ভিক্ষুক সেজে ব্রিটেনের ফুটপাত ও রাস্তায় ভিক্ষা করে বছরে অন্তত ২৬ হাজার পাউন্ড হাতিয়ে নেন তারা। ভাবটা দেখান যেন তারা আশ্রয়হীন। এভাবে দয়া ভিক্ষা করে তাদের কেউ কেউ দিনে ১’শ পাউন্ড পর্যন্ত হাতিয়ে নেন। ডেইলি স্টার ইউকে

ব্রিটেনের ইস্ট ইয়র্কশায়ারের বন্দর নগরী হাল’এর কথাই ধরুন। সেখানকার স্থানীয় এক দোকানি জানান, রাস্তার ধারে যে ব্যক্তিটি বসে ভিক্ষা করছে, সেখান থেকে তার বাড়িটি দেখা যায়। আরেক কসাই নিক বিরনি জানান, তার মাংসের দোকানের কাছেই এক ব্যক্তি প্রতিদিন ‘ক্লিন শেভ’ করে আসেন এবং ভিক্ষা করে তার বাড়িতে ফেরেন। অল্প দূরেই আবাসিক সড়কের ধারেই তার বাড়ি। হাল শহরে পুলিশ ইতিমধ্যে ভিক্ষুকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। শহরটির পরিষদও এক ভিক্ষুকের বিরুদ্ধে অসামাজিক আচরণের অভিযোগ এনেছে। মার্ক নোবেল নামে এক ভিখারিকে লোকজনের কাছ থেকে ভিক্ষা চাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

হাল সিটি কাউন্সিলের মুখপাত্র জানান, এধরনের ভিক্ষাবৃত্তি সহ্য করা হবে না। ওদিকে হামবারসাইড পুলিশ টুইটারে স্থানীয় দোকানদারদের প্রতি তিনজন ভিক্ষুক সম্পর্কে সাবধান করে এক সতর্কবার্তায় বলছে তারা প্রায়শঃ ভিক্ষার নামে পথচারী ও অন্যান্য লোকজনকে যন্ত্রনা দিচ্ছে। তাদের একজন দিনে ১’শ পাউন্ডের বেশি আয় করছে বলেও সতর্ক বার্তায় বলা হয়। যদি কেউ ভিক্ষা চায় তাহলে পুলিশ তা ১০১ নম্বরে টেলিফোন করে জানাতে বলেছে।

স্থানীয় কাউন্সিলর এ্যাডাম উইলিয়ামস বলেন, এটা নির্ধারণ করা খুবই কঠিন কে বাধ্য হয়ে ভিক্ষা করছে আর কে বাড়ি থাকা সত্ত্বেও তা করছে। দুর্ভাগ্যবশত দুই তিনজন এমনও আছেন যারা নাকি খুবই সমস্যার মধ্যে রয়েছে এবং তাদের সাহায্য করা প্রয়োজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট

ব্রিটেনের রাস্তায় ভুয়া ভিক্ষুকদের আয় বছরে ২৬ হাজার পাউন্ড

আপডেট সময় ০১:২৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮