ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

  • আপডেট সময় ০৯:০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। ব্রুকলিনের সাইপ্রেস হিলস সেকশনে নিজ বাড়ির বাইরে গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ব্রুকলিন পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম এবিসি৭এনওয়াই বলছে, ব্রুকলিনের গ্লেনমোর অ্যাভিনিউয়ের কাছে ফরবেল স্ট্রিটে স্থানীয় সময় বুধবার রাত ১২টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ওই বাংলাদেশির নাম মোদাসসার খন্দকার। কর্মস্থল থেকে ফেরার পথে বাড়ির কাছে ৩৬ বছর বয়সী এই বাংলাদেশির মাথায় গুলি করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরবেল স্ট্রিটের বাসিন্দা মোহাম্মদ কাওসার বলেন, গুলিতে নিহত ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক। তার স্ত্রী এবং এক ছেলে রয়েছে। ব্রুকলিনের বাসিন্দা মোদাসসার খন্দকার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন।কাওসার বলেন, গত কয়েক সপ্তাহে আমি এই এলাকায় কয়েকবার গুলির শব্দ শুনেছি। একবার আমি এখানে গাড়ি পার্ক করেছিলাম। এর কয়েক মিনিট পর আমি গুলির শব্দ শুনেছি কি না নিউইয়র্ক পুলিশ বিভাগ থেকে আমার কাছে জানতে চাওয়া হয়। আমি গুলির শব্দ শুনেছি বলে জানিয়েছিলাম। এই এলাকায় নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটে। এটা নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন।

স্থানীয় কমিউনিটির কর্মী খাইরুল ইসলাম খোকন বলেন, গাড়ি ছিনতাইয়ের চেষ্টার সময় সর্বশেষ এই গোলাগুলির ঘটনা ঘটেছে। তিনি বলেন, এই এলাকায় প্রচুর অপরাধ ঘটছে। আমরা ব্রুকলিন এবং কুইন্সের সীমান্তে পড়েছি। প্রত্যেক সপ্তাহেই আমাদের ব্যবসা-প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৯:০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২