ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন

ইতালিস্হ‌ জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের বিয়ানীবাজার প্রেসক্লাবের সহযোগীতায় ত্রাণ বিতরণ

  • আপডেট সময় ০৮:০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
বিয়ানীবাজারে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ‌ ইতালির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে পৌরশহরের গৌরিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রসহ আরো কয়েকটি কেন্দ্রে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এতে নবনির্বাচিত পৌর মেয়র মো. ফারুকুল হক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি বলেন, বন্যার এই মহাদূর্যোগে প্রত্যেককে নিজ অবস্থান থেকে সহায়তার হাত প্রসারিত করা উচ্তি। সবার সম্মিলিত সহায়তায় দূর্যোগ কাটিয়ে ওঠার পথ সুগম হবে। এসময় তিনি প্রবাসে বসবাসরত সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এদিকে ইতালি থেকে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি এটিএম শাহজাহান,‌‌ সিনিয়র সহ সভাপতি আলী আহমেদ ও সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন জানান যতদিন পর্যন্ত বৃহত্তর সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ না কমবে ততদিন পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। শীঘ্রই তারা আবার ত্রাণ বিতরণ এর প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। এবং তারা ত্রাণ বিতরণে সহযোগিতা অংশগ্রহণকারী বিয়ানীবাজার প্রেসক্লাবসহ আমন্ত্রিত সকল সম্মানিত ব্যক্তিবর্গদেরকে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সহযোগীতায় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন নব‌ নির্বাচিত কাউন্সিলার ছায়ফুল আলম ঝুনু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয়, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ‌ইতালির প্রতিষ্ঠাতা সদস্য লুৎফুর রহমান, নব নির্বাচিত কাউন্সিলার এহসানুল ইসলাম, সাংবাদিক আবুল হাসান, সাংবাদিক সায়দুল ইসলাম, সাংবাদিক বেলাল আহমদ, সাংবাদিক আমিনুল ইসলাম দিলু, সাংবাদিক সামিয়ান হাসান, সাংবাদিক রুহেল আহমদ, সাংবাদিক ওয়াসিম আকরাম সৌরভ প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’

ইতালিস্হ‌ জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের বিয়ানীবাজার প্রেসক্লাবের সহযোগীতায় ত্রাণ বিতরণ

আপডেট সময় ০৮:০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২