ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন

জানুয়ারি মাসে ফ্রান্সে পর্যায়ক্রমিক লোডশেডিং ঃ ৬০ শতাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হবার শংকা

  • আপডেট সময় ১২:০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • ৩৬৯ বার পড়া হয়েছে

ফ্রান্স সরকার সম্ভাব্য বৈদ্যুতিক লোডশেডিং এর ঘোষণা দিয়েছে। নতুন বছরের শুরুতে এ পর্যায়ক্রমিক লোডশেডিং হতে পারে। দেশের প্রায় ৬০ শতাংশ মানুষ লোডশেডিং এর শিকার হতে পারেন বলে জানিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী অফিস মাতিগো সূত্র বলছে, দ্রুত সাধারণ মানুষকে সম্ভাব্য সাময়িক লোডশেডিং সম্পর্কে অবহিত করতে হবে। নভেম্বরের মাঝামাঝি ইলেক্ট্রিসিটি নেটওয়ার্ক মেনেজার সতর্ক করে বলেন, ২০২৩ সালের জানুয়ারি মাসে ফ্রান্সে লোডশেডিং এর সম্ভাবনা রয়েছে। পারমানবিক বিদ্যুৎ চুল্লির রক্ষণাবেক্ষনের দীর্ঘ প্রক্রিয়ার কারনে এমন ঘটনা ঘটতে পারে। সরকারের মুখপাত্র অলিভার ভেরান ফ্রান্স সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল বিএফএম টিভিকে বলেন, আমরা নিশ্চিতভাবে ফরাসি জণগণকে বলছি না যে, এখানে লোডশেডিং হবে, কিন্তু যদি দরকার হয় তবে ৬০ ভাগ মানুষ এর আওতায় আসতে পারেন। পর্যায়ক্রমিকভাবে কর্ম দিবসে সর্বোচ্চ ২ ঘন্টা সর্বোচ্চ চাহিদার সময় লোডশেডিং হতে পারে। এবং তা সকাল ৮ থেকে দুপুর ১ টার এবং বিকাল ৬টা থেকে রাত ৮টার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

ফ্রান্সের ওর্লিন্সের একটি বিদ্যুৎ ক্ষেন্দ্রের অনেকগুলো সার্কিট ব্রেকার কাটা পড়ে

ইকোওয়াট ওয়েবসাইটে সকল গ্রাহকদের রেজিষ্ট্রেশন করতে বলা হয়েছে। এই ওয়েবসাইট বিদ্যুৎ আবহাওয়ার পূর্বাভাস দিবে। দেশব্যাপী সবুজ, কমলা ও লাল তিন ইন্ডিকেটরের মাধ্যমে সম্ভাব্য লোডশেডিং এর পূর্বাভাস পাওয়া যাবে। সম্ভাব্য লোডশেডিং এর আগের দিন বিকাল পাঁচটায় জানা যাবে কোন কোন এলাকার গ্রাহকেরা বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছেন। দেশজুড়ে এক সাথে ৪০ লাখ মানুষ লোডশেডিং এর আওতায় আসতে পারেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’

জানুয়ারি মাসে ফ্রান্সে পর্যায়ক্রমিক লোডশেডিং ঃ ৬০ শতাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হবার শংকা

আপডেট সময় ১২:০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২